advertisement

Bipasha Basu: বাঙালিয়ানার জয়! পঞ্জাবি বাবার ঘরেও বাংলায় কথা বলছে বিপাশার মেয়ে! শুনুন তার আধো আধো বুলি!

Last Updated:

Bipasha Basu Daughter Devi: আসছি, দেখছি...এমন আরও অনেক বাংলা শব্দ বলতে শিখেছে বিপাশার ছোট্ট মেয়ে!

মুম্বই: বাবা পঞ্জাবি, মা বাঙালি৷ ফলে মাতৃভাষা বলতে বাংলার চল রয়েছে বাড়িতে৷ অভিনেত্রী মা মেয়ের সঙ্গে বাংলাতেই কথা বলে৷ ফলে মেয়েও চটপট বাংলা ভাষা শিখে ফেলেছে৷ একথা নিজেই জানালেন বিপাশা বসু৷ অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয় বিপাশার৷ ২০২২-এ জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান৷ যার নাম দেবী৷ দেড় বছরের ছোট্ট দেবী এখন অনেক কথা বলতে শিখেছে এবং অবশ্যই সে বাংলা বলে, জানালেন বিপাশা৷
একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন বিপাশা ও করণ৷ সঙ্গে ছিল তাঁদের সন্তান দেবী৷ খুবই মিষ্টি মেয়ে দেবী৷ বিপাশা মাঝে মধ্যেই তার ছবি ও ভিডিও পোস্ট করেন৷ এখন আধো আধো কথা বলতে শিখেছে সে৷ পঞ্জাবি বাড়ির মেয়ে হয়েও মায়ের থেকে শুনে শুনে ভাঙা ভাঙা বাংলা বলছে দেবী৷ এই যে, আসছি, দেখছি এমন নানা শব্দ আধো আধো বলে সে৷
advertisement
আরও পড়ুনRam Mandir: সন্তান কোলে অযোধ্যা রাম মন্দিরে পৌঁছলেন নায়িকা, সঙ্গে উপস্থিত তারকা স্বামীও! রইল সব ছবি
একটি অনুষ্ঠানে যাওয়ার সময়ে মায়ের কোলে ছিল সে৷ তার ছবি তুলতে ব্যস্ত ছিল প্যাপারাৎজিরা৷ মায়ের কোলে চুপচাপ ছিল ছোট্ট দেবী৷ তাকে অনেক প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেয়নি বিপাশা কন্যা৷ তবে বিপাশা জানিয়েছেন যে অল্প অল্প কথা বলেতে শিখেছে তাঁর মেয়ে৷ এবং বাংলা বলতে বেশ সচ্ছন্দ্য সে৷
advertisement
advertisement
advertisement
advertisement
জন্মের পর কঠিন অসুখে আক্রান্ত ছিল দেবী৷ তাঁর হৃৎপিন্ডে ছিল ফুটো৷ এবং সেই ছিদ্রের জন্য অস্ত্রপোচার করতে হয়েছিল ৩ মাসের শিশুকন্যাকে৷ সবকিছু স্বাভাবিক হওয়ার পর, এই তথ্য সকলের সামনে তুলে ধরেন অভিনেত্রী৷ আপাতত দেবী সুস্থ রয়েছে৷ সন্তানের সঙ্গে আনন্দে দিন কাটছে বিপাশা ও করণের৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bipasha Basu: বাঙালিয়ানার জয়! পঞ্জাবি বাবার ঘরেও বাংলায় কথা বলছে বিপাশার মেয়ে! শুনুন তার আধো আধো বুলি!
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement