advertisement

ফার্ম হাউজ থেকে বিগবসের প্রোমো, চমকে দিলেন সলমন !

Last Updated:

করোনার জেরে এবার বদলাতে চলেছে বিগ বস রিয়্যালিটি শোয়ের বহু নিয়ম ৷

#মুম্বই: করোনার জেরে এবার বদলাতে চলেছে বিগ বস রিয়্যালিটি শোয়ের বহু নিয়ম ৷ বিগ বসের নির্মাতা জানিয়েছেন, করোনা আবহকে মাথায় রেখেই এবার বিগ বসের ফরম্যাট একেবারেই বদলে ফেলা হচ্ছে ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে নিয়ে এমনিতেই সলমন এসে পড়েছেন বিতর্কে ৷ এই বিতর্ক যে বিগ বসের ক্ষেত্রেও প্রভাব ফেলবে তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন নির্মাতা ৷ সলমন খান এবার তাঁর ফার্মহাউজ থেকেই শ্যুটিং করেছেন ৷ কোনওমতেই যাবেন না স্টুডিওতে ৷
advertisement
তবে বিগ বস মেকারদের সবচেয়ে বড় চিন্তা এই করোনা ভাইরাস ৷ কারণ, করোনা ভাইরাসের কারণেই বিগ বসের ফরম্যাটে আমূল বদল আসবে৷ নির্মাতা জানিয়েছেন, এবার আর প্রতি এপিসোড অনুযায়ী, টাকা পাবেন না প্রতিযোগীরা ৷ উল্টে আগে থেকেই বাজেট ঠিক করে দেওয়া হবে ৷ খেয়াল রাখা হবে প্রতিযোগীদের স্বাস্থ্যের ওপর ৷ করোনা টেস্ট করেই বিগ বসের বাড়িতে ঢুকতে হবে৷ নিয়মিত চেকআপ করা হবে প্রতিযোগীদের ৷ সঙ্গে স্যানিটাইজেশন ও তাপমাত্রা মাপার যন্ত্রেরও ব্যবস্থা করা হবে ৷ কোনও প্রতিযোগী যদি অসুস্থ হন, তাহলে সেই মুহূর্তেই তাঁকে বেরিয়ে যেতে হবে বিগ বসের ঘর থেকে ৷ কোনও প্রতিযোগী যদি অসুস্থ হন, তাহলে সেই মুহূর্তেই তাঁকে বেরিয়ে যেতে হবে বিগ বসের ঘর থেকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফার্ম হাউজ থেকে বিগবসের প্রোমো, চমকে দিলেন সলমন !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement