advertisement

Bigg Boss Contestant Harassment: জনপ্রিয় নায়িকাকে ধর্ষণ? বন্ধুর বিরুদ্ধে FIR প্রাক্তন বিগ বস প্রতিযোগীর, টেলিপাড়ায় চাঞ্চল্য

Last Updated:

Bigg Boss Contestant Harassment: বিগ বস-এর ঘরে এই প্রতিযোগী বেশ জনপ্রিয় ছিলেন। রিয়্যালিটি শো-এর পর নায়িকা যেন দর্শকদের ঘরের মেয়ে হয়ে গিয়েছিলেন।

.প্রতীকী ছবি৷
.প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: ধর্ষণের অভিযোগ দায়ের করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এবং বিগ বস ১১-এর প্রতিযোগী। সম্প্রতি দক্ষিণ দিল্লির টাইগ্রি থানায় একটি এফআইআর দায়ের করেছেন নায়িকা। এবং তাঁর বন্ধুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছেন। প্রাপ্ত তথ্য অনুসারে, অভিযোগকারী দাবি করেছেন, তাঁর বন্ধু তাঁকে ২০২৩ সালে রাজধানীর দেওলি রোড এলাকার একটি ফ্ল্যাটে ধর্ষণ করেছিলেন।
খবর অনুযায়ী, প্রাক্তন বিগ বস প্রতিযোগী দাবি করেছেন যে ঘটনাটি গত বছর ঘটেছিল। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআরও নথিভুক্ত করেছে এবং তদন্ত শুরু হয়েছে। বিগ বস-এর ঘরে এই প্রতিযোগী বেশ জনপ্রিয় ছিলেন। রিয়্যালিটি শো-এর পর নায়িকা যেন দর্শকদের ঘরের মেয়ে হয়ে গিয়েছিলেন।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, অভিনেত্রী মুম্বইয়ের বাসিন্দা এবং মডেলিং করছেন। পাশাপাশি অনেক টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগে অভিনেত্রী দাবি করেছেন, তাঁর বন্ধু তাঁকে দিল্লিতে নিজের বাড়িতে ডেকেছিলেন। নায়িকা আমন্ত্রণ রক্ষা করতে দেওলি রোড এলাকার ফ্ল্যাটে পৌঁছান। অভিযোগ, বন্ধু তাঁকে এমন একটি পানীয় দেন, যাতে নেশা হয়ে যায়। এবং তারপর তাঁকে ধর্ষণ করেন। সূত্রের খবর, তদন্ত শুরু হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তবে এ বিষয়ে পুলিশ এখনও সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি।
advertisement
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১১তম সিজন সম্প্রচার হয়েছিল গত ২০১৭ সালের ১ অক্টোবর। Colors TV-তে প্রিমিয়ার হয়েছিল। টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে সে বছর সিজনে জয়ী ঘোষিত হয়েছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss Contestant Harassment: জনপ্রিয় নায়িকাকে ধর্ষণ? বন্ধুর বিরুদ্ধে FIR প্রাক্তন বিগ বস প্রতিযোগীর, টেলিপাড়ায় চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement