advertisement

বিগবি-র লেখা চিঠির জবাব দিলেন নাতনি নব্যা !

Last Updated:

সেপ্টেম্বরের ৪ তারিখ নাতনি নব্যা ও আরাধ্যাকে একটি চিঠি লিখেছিলেন অমিতাভ বচ্চন ৷ চিঠির সারমর্ম ছিল, নিজের মতো করে

#মুম্বই: সেপ্টেম্বরের ৪ তারিখ নাতনি নব্যা ও আরাধ্যাকে একটি চিঠি লিখেছিলেন অমিতাভ বচ্চন ৷ চিঠির সারমর্ম ছিল, নিজের মতো করে জীবন কাটাও ৷ মেয়ে বলে সমাজের লাগানো ট্যাগকে গায়ে মেখে নিও না ৷ ঠিক এরকমই এক বার্তা অমিতাভ বচ্চন দিতে চেয়েছেন নতুন ছবি ‘পিঙ্ক’-এ ৷ তাই অনেকেরই মনে হয়েছে নাতনিদের চিঠি লেখার আড়ালে অমিতাভ আসলে ‘পিঙ্ক’ ছবির প্রোমোশনই করেছেন ৷
তবে সে যাই হোক নাতনি আরাধ্যা ছোট হওয়ায় চিঠির উত্তর না দিলেও, অমিতাভের মেয়ে ঘরের নাতনি নব্যা কিন্তু উত্তর দিলেন দাদুর চিঠি ৷ তা জানালেন, দাদুর লেখা চিঠির প্রত্যেকটা কথাই মেনে চলব !
একেই বলে হয়তো দাদু-র মতো দাদু ৷ একদিকে তিনি বলিউডের শহেনশাহ, তো আরেক দিকে সেরা দাদু ৷ তাই তো ছেলের ঘরের নাতনি আরাধ্যা ও মেয়ের ঘরের নাতনি নভ্য নবেলিকে দিলেন জীবন পাঠ ৷ তাও আবার শিক্ষক দিবসে ৷ অমিতাভ লিখলেন প্রায় চার পাতার এক চিঠি ৷ আরাধ্যা ও নভ্য-র জন্য অমিতাভ নিজের জীবন থেকে ধার নিয়ে, কিছু স্মৃতিকে উসকে দিলেন ৷
advertisement
advertisement
ছবি: অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম ছবি: অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম
অমিতাভ লিখলেন, ‘জীবনের যাত্রায় অনেককে পাবে ৷ কেউ তোমার প্রিয় হবে, কেউ অপ্রিয় ৷ কেউ সঙ্গী হবে, কেউ বন্ধুত্বের নামে ছলনা করবে ৷ কিন্তু আমি নিজের জীবন থেকে ধার নিয়ে তোমাদের বলতে চাই ৷ নিজের মনের কথা শোন ! নিজেকে বিশ্বাস করা ছাড়া আর কাউকেই বিশ্বাস কর না ৷ ’
advertisement
অমিতাভ স্পষ্টভাবেই তার দুই নাতনিকে লিখে ফেললেন, ‘কারও কথা শুনবে না ৷ কারও নির্দেশ চোখ বুঝে মেনে নেবে না ৷ কাউকে ঠিক করতে দেবে না, তুমি কোন পোশাক পরবে, আর তুমি কীভাবে কথা বলবে, কোথায় যাবে ৷ কেউ যেন তোমার স্কার্টের মাপ ঠিক করে না দেয় ৷ তোমার জীবন, নিজের একটা নিয়ম বানিয়ে ফেল ৷ নিজের লোকদের ভালোবাস ৷ কিন্তু কারও অন্ধভক্ত হও না ৷ তোমরা দু’জনেই এমন এক পরিবারের সদস্য, যার মান, সম্মান দেশ জুড়ে ৷ এই সম্মানটাকে এগিয়ে নিয়ে চল ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিগবি-র লেখা চিঠির জবাব দিলেন নাতনি নব্যা !
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement