advertisement

Bhaswar Chatterjee: ছাত্রকে দিতে বই খুঁজছেন অভিনেতা, দেখুন তো এর মধ্যে কোনটা আছে আপনার?

Last Updated:

তাঁর বইয়ের তালিকা শেয়ার করেছেন ভাস্বর ৷ নেটিজেনদের কাছে জানতে চেয়েছন, কারওর কাছে এই বইগুলির একটাও আছে কিনা ৷

কলকাতা : টালিগঞ্জের যে কয়েকজন অভিনেতা নিজেদের বিলীন করে দিয়েছেন ত্রাণপর্বে, তাঁদের মধ্যে অন্যতম ভাস্বর চট্টোপাধ্যায় ৷ নিজের মায়ের নামে স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছেন তিনি ৷ দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে বিলি করছেন বিনামূল্যে খাবার ৷ শুধু কলকাতাই নয় ৷ তাঁর সাহায্যের হাত পৌঁছে গিয়েছে সুদূর কাশ্মীরেও ৷ কাশ্মীরি দরিদ্রদের সাহায্য করতেও ব্রতী হয়েছেন ভাস্বর ৷ কলকাতায় বসে উদ্যোগ নিয়েছেন এক কাশ্মীরি কন্যার বিয়ের ৷
এ বার ভাস্বর পাশে দাঁড়ালেন এক ছাত্রের ৷ দুর্গাপুরের বাসিন্দা ওই পড়ুয়া বাণিজ্য বিভাগের ছাত্র ৷ কিন্তু এই মুহূর্তে তাঁর কাছে প্রয়োজনীয় সব বই নেই ৷ তাঁর বইয়ের তালিকা শেয়ার করেছেন ভাস্বর ৷ নেটিজেনদের কাছে জানতে চেয়েছন, কারওর কাছে এই বইগুলির একটাও আছে কিনা ৷ যদি থাকে, তা হলে তাঁকে জানাতে ৷
advertisement
advertisement
ভাস্বরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা ৷ অনেকেই জানিয়েছে, তাঁদের কাছে ওই তালিকার কোন কোন বই আছে ৷ অনেকে শেয়ারও করেছেন অভিনেতার পোস্ট ৷
কোভিডে প্রিয়জনকে হারিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস অক্ষুণ্ণ রেখেছেন ভাস্বর ৷ তিনি এবং তাঁর কয়েকজন বন্ধুর এই উদ্যোগ সম্পূর্ণ রাজনৈতিক রংবিহীন ৷ দাবি ভাস্বরের ৷ তাই নিজেদের নাম দিয়েছেন ‘কালারলেস ভল্টান্টিয়ার্স’ ৷ ইতিমধ্যেই ফেসবুক লাইভে নেটিজেনদের কাছে আর্জি জানিয়েছেন এই উদ্যোগে তাঁর পাশে সামিল হওয়ার জন্য ৷ অভিনেতার কথায়, ‘‘সবাই মানুষ ৷ সকলেরই খিদে পায় ৷ তাই পরিষেবা সকলের কাছেই পৌঁছে দিতে চাই ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhaswar Chatterjee: ছাত্রকে দিতে বই খুঁজছেন অভিনেতা, দেখুন তো এর মধ্যে কোনটা আছে আপনার?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement