advertisement

Bharat Kaul: অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর জয়শ্রীর সঙ্গে সুখী দাম্পত্য, জামাইষষ্ঠীর আমেজে ভরত

Last Updated:

বাঙালি ঘরের জামাই ভরত চুটিয়ে উপভোগ করলেন জামাইষষ্ঠীর আনন্দ ৷ ছবি দিয়েছেন রাজকীয় খাবার-সহ আপ্যায়নেরও ৷

কলকাতা : বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায় না প্রেমের পথে ৷ এই কথা সত্যি হয়ে ধরা দিয়েছে অভিনেতা ভরত কলের ব্যক্তিগত জীবনে ৷ স্ত্রী জয়শ্রীর সঙ্গে বয়সের পার্থক্য থাকলেও তাঁদের দাম্পত্য ইন্ডাস্ট্রির অনেকের কাছেই ঈর্ষণীয় ৷ জয়শ্রী নিজেও একজন অভিনেত্রী ৷ ব্যস্ত সূচি সামলে দু’জনেই চেষ্টা করেন তাঁদের একমাত্র মেয়েকে সময় দেওয়ার ৷
বাঙালি ঘরের জামাই ভরত চুটিয়ে উপভোগ করলেন জামাইষষ্ঠীর আনন্দ ৷ মেরুন পাঞ্জাবীতে সেজে অভিনেতা গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে ৷ ছবি দিয়েছেন রাজকীয় খাবার-সহ আপ্যায়নেরও ৷ ক্যাপশনে অভিনেতা লিখেছেন, এটা কঠিন সময় হলেও আশা না ছাড়তে ৷ কারণ জীবন সুন্দর ৷
advertisement
প্রসঙ্গত ভরত নিজেও ব্যক্তিগত জীবনে দীর্ঘ কঠিন সময় পাড়ি দিয়েছেন ৷ তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস ৷ দু’জনে একসঙ্গে বহু ক্ষেত্রেই অভিনয় করেছেন চুটিয়ে ৷ তাঁদের বিচ্ছেদের পর ভরত মুম্বই পাড়ি দেন ৷ সেখানে লিভ ইন সম্পর্কে জড়িয়ে পড়েন আর এক অভিনেত্রীর সঙ্গে ৷
advertisement
এর পর অভিনেতার জীবনে এক কঠিন অধ্যায় শুরু হয় ৷ ধরা পড়ে, তিনি আক্রান্ত হয়েছেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ায় ৷ এই দুঃসহ সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে হাল ধরেছিলেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷ ভরত-জয়শ্রীর বন্ধুত্ব থেকে প্রেম হতে বেশি সময় নেয়নি ৷ তার পর বিয়ে ৷
কঠিন অসুখ জয় করে ভরত আবার ফিরে এসেছেন অভিনয়জীবনে ৷ অন্যদিকে, সন্তানের মা হওয়ার পরও অভিনয় ছাড়েননি জয়শ্রী ৷ এমনকি, ধারাবাহিকে একাধিক বার তিনি অভিনয় করেছেন ভরতের প্রথম পক্ষের স্ত্রী অনুশ্রীর সঙ্গেও ৷ অনস্ক্রিন রসায়নের মতো পর্দার বাইরেও দুজনের সম্পর্ক সৌজন্যমূলক ৷
advertisement
একসময় ইন্ডাস্ট্রিতে ‘ক্যাসানোভা’ বলে পরিচিত ভরত এখন ঘোরতর সংসারী ৷ জামাইষষ্ঠী সংক্রান্ত তাঁর পোস্ট ঘিরে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bharat Kaul: অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর জয়শ্রীর সঙ্গে সুখী দাম্পত্য, জামাইষষ্ঠীর আমেজে ভরত
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement