advertisement

Bengali Reality Show TRP: টিআরপি-র পিচে ছক্কা সারেগামাপার! গ্র্যান্ড ফিনালেতেই বাকিদের ছুটি, দেখুন তালিকা

Last Updated:

Bengali Reality Show TRP: যেই রচনা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব হয়ে দাঁড়ায় মাঝে মধ্যেই। তাঁর সঞ্চালনায় জি বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ এবার টিআরপি এনেছে ৩.০। যা এই সপ্তাহের নন ফিকশন শো-গুলির মধ্যে সবথেকে কম।

কলকাতা: রিয়্যালিটি শো-এর মাঠে রোমাঞ্চর খেলা হল গত সপ্তাহে। আর তাতেই জয়ী হল সারেগামাপা! কেবল একটি পর্বেই বাজিমাত করল জি বাংলার এই রিয়্যালিটি শো। গত সপ্তাহে গ্র্যান্ড ফিনালে ছিল সারেগামাপা-র। কেবলমাত্র সেই পর্বেই টিআরপি উঠেছে ৮.১-এ। ছাপিয়ে গিয়েছে সমস্ত ফিকশন ধারাবাহিককেও। গ্যান্ড ফিনালে ছাড়া বাকি সপ্তাহে সমস্ত পর্ব মিলিয়ে নম্বর এনেছে ৬.১। যা মোটেও খারাপ নম্বর নয় অন্য শো-গুলির নিরিখে।
যেই রচনা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব হয়ে দাঁড়ায় মাঝে মধ্যেই। তাঁর সঞ্চালনায় জি বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ এবার টিআরপি এনেছে ৩.০। যা এই সপ্তাহের নন ফিকশন শো-গুলির মধ্যে সবথেকে কম। কারণ তাকে ছাপিয়ে গিয়েছে স্টার জলসার গানের শো ‘সুপার সিঙ্গার সিজন ৪’। ৩.৩ নম্বর উঠেছে স্টার জলসার শো-এর।
advertisement
advertisement
‘সুপার সিঙ্গার’-এর চতুর্থ সিজন নানা ভাবে ছক ভেঙেছে রিয়্যালিটি-এর মঞ্চে। প্রথমবার রূপান্তরকামী অন্বেষার প্রতিভার কদর করেছে স্টার জলসার এই প্রতিযোগিতা। কিন্তু তার পরেও সেরার স্থান দখল করতে পারছে না চ্যানেলের একমাত্র রিয়্যালিটি শো।
‘সারেগামাপা’-র এই সিজনে শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য বিচারকের আসনে ছিলেন। সঙ্গে ইমন চক্রবর্তী, জোজো, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন আবীর চট্টোপাধ্যায়। আপাতত শেষ এই শো। দেখা যাক পরের সপ্তাহে কে পায় সেরার ট্রফি!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality Show TRP: টিআরপি-র পিচে ছক্কা সারেগামাপার! গ্র্যান্ড ফিনালেতেই বাকিদের ছুটি, দেখুন তালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement