advertisement

আমার ছবি শহুরে নয়, সিঙ্গল স্ক্রিনে চলার ছবি বানাই: পেমেন্দু বিকাশ চাকি

Last Updated:

চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেছিলেন৷ এখন তিনি পরিচালনায়৷ তাঁর ছবি মানেই মজাদার, কমিডি ভরপুর৷ তিনি বিশ্বাস করেন, ফিল্মের শেষ কথা এন্টারনেইনমেন্ট, এন্টারনেইনমেন্ট আর শুধুই এন্টারনেইনমেন্ট৷

#কলকাতা: মুক্তি পাচ্ছে পরিচালক পেমেন্দু বিকাশ চাকির ছবি পাকা দেখা৷ কমেডির মোড়কে সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বার্তা দিতে চেয়েছেন পরিচালক৷ চিত্রগ্রাহক থেকে পরিচালনায় পা দেওয়া সকলের প্রিয় চাকিদা (এই নামেই টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত তিনি) বলছেন যে তিনি এমন ছবি বানান যা দেখে দর্শক মজা পাবে৷ পয়সা দিয়ে হলে গিয়ে দর্শক ছবি দেখবে আনন্দ পেতে৷
এমনিতেই কঠিন বাস্তব জীবনযাপন সকলের৷ তার মধ্যে আর বাড়তি চাপ তৈরি করতে চাই না৷ দর্শক যেন হাসি মুখে হল থেকে বেরতে পারেন, সেই মতো ছবি বানাই আমি৷ আমার কাছে ফিল্মের শেষ কথা এন্টারনেইনমেন্ট, এন্টারনেইনমেন্ট আর শুধুই এন্টারনেইনমেন্ট৷ বললেন পরিচালক৷ এমন ছবি পুজোয়ে মুক্তি পাচ্ছে না কেন? দেখুন এটা তো পুরোপুরি প্রযোজক এবং ডিসট্রিবিউটাদের ভাবনা৷ এটা নিয়ে আমার কিছু বলার নেই৷
advertisement
advertisement
তাঁর ছবি মানেই মজাদার, কমিডি ভরপুর৷ আগেই জানিয়েছে যে তিনি সকলকে হাসাতে ভালবাসেন৷ তবে প্রেমেন্দু বিকাশের ছবিতেও থাকে ভিলেন৷ আর সেই ভিলেন হল সমাজের কোনও এক সমস্যা৷ সেই সমস্যা সমাধানের খোঁজ করে তাঁর ছবি৷ এবারও তার অন্যথা হল না৷
advertisement
পাকা দেখা ছবিও এমনই এক বিষয় নিয়ে তৈরি হয়েছে৷ সত্যিই কি মনের মতো পাত্রের খোঁজ পাবেন পাত্রী বা তাঁর বাড়ির মানুষ৷ সত্যিই কি সমাজের সব কিছু যুক্তি দিয়েই বিচার করা উচিৎ৷ উঠে আসবে এই ছবিতে৷
তবে এই ছবি শহরের ভিড় থেকে অনেক দূরে গ্রাম বাংলার মানুষের উদ্দ্যেশে তৈরি করেছেন চাকিদা৷ আমার ছবি সিঙ্গল স্ক্রিনের জন্য৷ মাল্টিপ্লেক্সের জন্য নয়৷ ৬০-৭০ টাকা দিয়ে আমার ছবি দেখবে সকলে, এটাই চাই৷ কলকাতায় একমাত্র একটি হলেই দেখানো হবে পাকা দেখা৷ বাকিটা জেলা৷ জানালেন পেমেন্দু বিকাশ চাকি৷
advertisement
চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেছিলেন৷ এখন তিনি পরিচালনায়৷ কোনও ভাবেই নিজের ছবির চিত্রগ্রাহকের কাজে ঢুকতে চান না তিনি৷ শ্যুটিং-এর কাজ এত অল্প সময়ের মধ্যে হয় এবং বাজেটের চাপ থাকে যে কাজ ভাগ করাই বাঞ্ছনীয়৷ তবে আবার সময় সুযোগ বুঝে, কোনও বন্ধুবান্ধবের ছবিতে চিত্রগ্রাহকের কাজ করব৷ স্পষ্ট করেছেন পাকা দেখার পরিচালক৷
advertisement
আপাতত তাঁর লক্ষ্য পাকা দেখা ছবির মুক্তি৷ ২ সেপ্টেম্বর ছবির মুক্তি৷ ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়৷ রয়েছেন লাবণী সরকার, দিপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার ছবি শহুরে নয়, সিঙ্গল স্ক্রিনে চলার ছবি বানাই: পেমেন্দু বিকাশ চাকি
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement