advertisement

কপালে লাল বড় টিপ, লাল শাড়ি পরে, গান গেয়ে পুজোর শুভেচ্ছা অপরাজিতার !

Last Updated:

হ্যাঁ, পুজো মানেই অপাদি, অপাদি মানেই পুজো ৷

#কলকাতা: ইন্ডাস্ট্রির লোকজন তাঁকে অপাদি বলেই চেনেন ৷ এমনকী, ফ্যানেদের কাছেও তিনি মিষ্টি-মধুর সম্ভাবের এবং এক গালি হাসিমাখা মুখের অপাদি-ই ৷ তবে দারুণ অভিনেত্রী হওয়ার বাইরেও অপরাজিতা আঢ্য-র আরেকটি পরিচয় হলো, পুজো ! ভাবছেন এ আবার কী পরিচয়?
হ্যাঁ, পুজো মানেই অপাদি, অপাদি মানেই পুজো ৷
ব্যাপারটা একবার খোলসা করে বলা যাক ৷ অপাদির বাড়ির লক্ষ্মীপুজোর আড়ম্বর সম্পর্কে হেন কেউ নেই, যে জানেন না ৷ নিষ্টাভরে, একেবারে নিজের হাতে করে মা লক্ষ্মীকে সাজান তিনি ৷ এমনকী, অপরাজিতা আঢ্য নিজেই লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন ৷ লাল পেড়ে সাদা শাড়ি, বড় সাইজের নথ পরে, লক্ষ্মীপুজোর দিন অপাদি-ই যেন হয়ে ওঠেন লক্ষ্মী প্রতিমা ৷
advertisement
advertisement
তবে এবার আর লক্ষ্মীপুজো নয় ৷ লাল শাড়ি, কপালে লাল বড় টিপ, বাহারি গয়না পরে গোটা দেশবাসীকে পুজোর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ৷
View this post on Instagram

শুভ সপ্তমীর শুভেচ্ছা

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita) on

advertisement
তবে একেবারেই অপাদি স্টাইলে ৷ গলায় পুজোর গান ৷ এক গাল হাসি নিয়ে অপাদি অনুরাগীদের মন ভোলালেন সপ্তমীর সকাল সকালই৷
এবারের পুজো মানেই নিই নর্মাল পুজো ৷ করোনার কারণে প্যান্ডেল হপিংয়ে আতঙ্কের ছায়া ৷ তবুও ষষ্ঠীতেও মানুষ অল্প অল্প করে হাইকোর্টের নির্দেশ মেনেই প্যান্ডেলে ভিড় জমিয়েছেন ৷ নতুন জামায়, মুখে মাস্ক পরে রাস্তায় ঘুরেছেন শহরে ইয়ং ব্রিগেড ৷ উত্তরের বাগাবাজর ও দক্ষিণের একডালিয়াতে সব জায়গাতেই ছবি একই রকম ৷ অন্যবারের মতোই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক ৷ তবে পুরোটাই করোনা বিধি মেনে ৷ সপ্তমীর সকালটা অবশ্য আরও অন্যরকম ৷ শহরের আকাশে জমেছে কালো মেঘ ৷ সকাল থেকেই বৃষ্টি৷ শুক্রবার সকাল ৬ থেকেই শুরু হয়েছে সপ্তমীর পুজো ৷ সপ্তমী পুজো চলবে সকাল ১১টা পর্যন্ত ৷ এরই মাঝে যদি রোদের ঝিলিক পাওয়া যায়, তাহলে বাঙালির মনে কিছু স্বস্তি ৷ তবে আবহাওয়া দফতর, সেরকম সুখের খবর জানাচ্ছে নয়৷ গোটা পুজো জুড়েই নাকি বৃষ্টির দুর্যোগ চলবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কপালে লাল বড় টিপ, লাল শাড়ি পরে, গান গেয়ে পুজোর শুভেচ্ছা অপরাজিতার !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement