advertisement

Popular Actress Death: মাত্র ৩৯-এ সব লড়াই শেষ! অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী, শোকে পাথর পরিবার-ইন্ডাস্ট্রি

Last Updated:

Popular Actress Death: অবশেষে থেমে গেল দীর্ঘ লড়াই৷ মাত্র ৩৯ বছর বয়সে অকালে প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রিশতা লাবণী সীমানা৷ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী
অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী
বাংলাদেশ: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অবশেষে থেমে গেল দীর্ঘ লড়াই৷ মাত্র ৩৯ বছর বয়সে অকালে প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রিশতা লাবণী সীমানা৷ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
অভিনেত্রীর পরিবার সূত্রের খবর, গত ২১ মে রাতের বেলা আচমকা অসুস্থ হয়ে পড়েন সীমানা৷ তারপরই তড়িঘড়ি তাকে ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং জানা যায়,মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
advertisement
গত কয়েকদিন ধরেই সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ২৫ মে এই হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচার হয় সীমানার। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
advertisement
চিকিৎসা শুরুর দিকে আইসিইউতে রাখা হলেও গত বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় অভিনেত্রীকে। তারপরও স্বাস্থ্যের কোনও উন্নতি হয় না, বরং দিনদিন শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ দীর্ঘ ১৪ দিনের লড়াইয়ের পর অকালে চলে গেলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Popular Actress Death: মাত্র ৩৯-এ সব লড়াই শেষ! অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী, শোকে পাথর পরিবার-ইন্ডাস্ট্রি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement