advertisement

Bollywood Movie : প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিল অক্ষয়-টাইগার জুটি! ইদে কত আয় করল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’?

Last Updated:

Bollywood Movie : ইদ অর্থাৎ ১১ এপ্রিল, ২০২৪ তারিখে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, অ্যাডভান্স সেলে এই ছবির ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে, বেশ ভালই ওপেনিং হয়েছে।

ইদ অর্থাৎ ১১ এপ্রিল, ২০২৪ তারিখে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ফলে ভক্তদের উচ্ছ্বাস বাঁধভাঙা! আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন অক্ষয় এবং টাইগার।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে, অ্যাডভান্স সেলে এই ছবির ১ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে, বেশ ভালই ওপেনিং হয়েছে। ইন্ডাস্ট্রি ট্র্যাক্যার Sacnilk.com জানাচ্ছে যে, প্রথম দিনে সমস্ত ভাষায় ভারতে এই ছবির আয় হয়েছে ১৫.৫ কোটি টাকারও বেশি।
advertisement
advertisement
News18 Showsha এই ছবিটিকে রেটিং দিয়েছে। আর সেই রেটিং অনুযায়ী ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ৫ এর মধ্যে ৩ পেয়েছে। অক্ষয় এবং টাইগারের অভিনয়ের বিষয়ে আমাদের রিভিউ বলছে, অক্ষয় এবং টাইগারকে দেখা গিয়েছে যথাক্রমে ক্যাপ্টেন ফ্রেডি এবং ক্যাপ্টেন রকির ভূমিকায়। তাঁদের একে অপরের সঙ্গে করা ঠাট্টা-তামাশার মুহূর্তগুলি যুদ্ধের দৃশ্যগুলির মাঝে যেন একটা অবকাশ প্রদান করেছে। টাইগার আবার বেশ মজার মজার ওয়ান লাইনার পেয়েছেন। যেমন – “ইয়ে আদমি হ্যায় ইয়া ড্যান্ডরাফ, জাতা হি নেহি।” আবার অক্ষয়ও বেশ নায়কোচিত! আর নতুন এই জুটির কিছু দৃশ্য তো যেন খাঁটি সোনা!
advertisement
যদিও এই শোয়ে বোধহয় সমস্ত প্রচারের আলো কেড়ে নিয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। যিনি খল চরিত্রে অভিনয় করেছেন। কালো মাস্ক পরিহিত এই ভিলেন যেন এক আল্ট্রা-কুল ভাইব তৈরি করেছেন। আমরা এমনিতে তাঁকে যেসব চরিত্রে দেখেছি, সেখান থেকে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির চরিত্রটিকে তিনি যেন এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন!
advertisement
‘বড়ে মিঞা ছোটে মিঞা’ যদিও গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। যার ফলে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’ ছবির সঙ্গেই একই দিনে মুক্তি পেত ছবিটি। কিন্তু এরপর জানা যায় যে, ভারতে ঈদ উদযাপিত হবে ১১ এপ্রিল। যার ফলে দু’টি ছবিরই মুক্তির দিন বদলে দেওয়া হয়। তাই ‘ময়দান’ আর ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ গত ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Movie : প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিল অক্ষয়-টাইগার জুটি! ইদে কত আয় করল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement