Badam Kaku Bhuban Badyakar: নতুন-নতুন গানে ঝুলিভর্তি 'বাদাম কাকু' ভুবন বাদ্যকরের, কীভাবে যাবেন তাঁর বাড়ি? রইল সহজ পথনির্দেশ
- Reported by:Sudipta Garain
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বাদাম কাকুর নতুন নতুন গান শুনতে চান? কীভাবে পৌঁছে যাবেন তাঁর বাড়ি? রইল হদিস
বীরভূম, সুদীপ্ত গড়াই: ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’ এই গান তৈরি করে ২০২১ সালে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন বীরভূমের ‘বাদাম কাকু’ লোকশিল্পী ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। কালে কালে অনেকটা সময় পেরিয়েছে! তবু এখনও ‘বাদাম কাকু’র চাহিদা তুঙ্গে! আজও বহু অনুরাগী তাঁর সঙ্গে দেখা করতে চান, বাড়ি গিয়ে তাঁর গান শুনতে চান। কিন্তু সঠিক পথের হদিস না পাওয়ায় বিপাকে পড়েন অনেকেই।
ভুবন বাদ্যকরের বাড়িতে পৌঁছানো এখন বেশ সহজ। বীরভূমের দুবরাজপুর রেল স্টেশনে নামার পর সড়কপথে তাঁর গ্রামের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। গ্রামের নাম কুড়ালজুড়ি। দুবরাজপুর হয়ে প্রথমে পণ্ডিতপুর গ্রামে আসতে হবে। সেখান থেকে কুড়ালজুড়ি গ্রামে ঢোকার মুখেই রাস্তার পাশে একটি ‘যাত্রী প্রতীক্ষালয়’ ল্যান্ডমার্ক হিসেবে চোখে পড়বে। এই প্রতীক্ষালয়ের বাঁ দিকে একটি কংক্রিটের রাস্তা চলে গিয়েছে। এই পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলবে ‘বাদাম কাকু’র বাড়ির।
advertisement
বর্তমানে ভুবন বাদ্যকর বেশ খোশমেজাজেই দিন কাটাচ্ছেন। তাঁর বাড়িতে এখন প্রায়ই সংবাদমাধ্যম এবং অনুরাগী বা পর্যটকদের আনাগোনা লেগে থাকে। কুড়ালজুড়ি গ্রামের পরিবেশ অত্যন্ত শান্ত ও প্রাণবন্ত। পথে ঘাটে খেলে বেরাচ্ছে ছোট ছোট শিশুরা, গ্রামবাসীদের সাহায্যপ্রবণ ব্যবহার আপনার নজর কাড়বে। ভুবন বাদ্যকরের কথায়, ” ভাল আছি, অত্যন্ত আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছি। মানুষের এই ভালবাসা ও আশীর্বাদ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি।” ভালবাসার টানে তাঁর বাড়িতে কেউ দেখা করতে এলে, তিনি আগের মতোই উৎফুল্ল বোধ করেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Feb 17, 2026 10:07 AM IST








