advertisement

চুপি-চুপি বিয়ে করলেন অর্ণব ! সকলকে বিয়ের খবর জানিয়ে দিলেন সৃজিত-মিথিলা !

Last Updated:

বহুদিনের বন্ধু ও প্রেমিকা সুনিধি নায়েকের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন তিনি।

#কলকাতা: অর্ণব। বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় গায়কদের মধ্যে তিনি একজন। শান্তিনিকেতনের ছাত্র অর্ণব। গান বাজনা আর ছবি আঁকাই তাঁর জীবনের সবকিছু। একটু খেয়াল খোলা। একটু লাগাম ছাড়া। একটু বাউল মনের ছেলে অর্ণব। তাঁর গানের জাদুতে কত মন যে হারিয়ে গিয়েছে তার খবর নেই। সেই অর্ণবের বিয়ে বলে কথা ! একটু হই-চই না হলেই যে নয়। কিন্তু বিয়েটা করলেন কাকে তিনি? কোথাও তো কিছু জানানি তিনি। অর্ণবের বহুদিনের বন্ধু ও প্রেমিকা সুনিধি নায়েকের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন তিনি। সুনিধিও গান করেন। অর্ণবের সঙ্গেই গাইতে দেখা যায় তাঁকে।
অর্ণব এবং সুনিধি দুজনেই আছেন কলকাতায়। এই সময় তাঁরা বিয়েটা সারলেন সুনিধির আসানসোলের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের কিছু কাছের মানুষ। রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। তবে সেই বিয়েতে উপস্থিত ছিলেন অর্ণবের কাজন সিস্টার মিথিলা। শুধু মিথিলা নয় ছিলেন সৃ্জিত মুখোপাধ্যায়ও।
advertisement
advertisement
সৃজিত এবং মিথিলা দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন অর্ণবের বিয়ের ছবি। এই ছবি শেয়ার হতেই জানাজানি হয় বিয়ের খবর। যদিও অর্ণবের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে গায়িকা সাহানাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। সাহানা ও অর্ণব এক সঙ্গে শান্তিনিকেতনে পড়তেন। সেখান থেকেই প্রেম, পরে বিয়ে। কিন্তু বাংলাদেশে গিয়ে দুজনের সংসার ঠিক জমেনি। অর্ণবকে ডিভোর্স দিয়েছেন সাহানা। তার পর বহু বছর একা একাই কেটেছে অর্ণবের। যদিও সাহানা দ্বিতীয় বিয়ে করে মিষ্টি মেয়েকে নিয়ে সুখেই আছেন। এবার অর্ণবের ঘরেও এল খুশির খবর। এক সময় নেশায় ডুবে গিয়েছিলেন অর্ণব। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আবার জীবনে এত সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়ায়, তাঁর ভক্তরা তো বেশ খুশি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চুপি-চুপি বিয়ে করলেন অর্ণব ! সকলকে বিয়ের খবর জানিয়ে দিলেন সৃজিত-মিথিলা !
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement