advertisement

Arjun Chakrabarty: ঘরোয়া ফ্রেমেই সমাজিক মাধ্যমে জামাইষষ্ঠী উদযাপন অভিনেতার

Last Updated:

‘জামাইষষ্ঠী ভালভাবে কাটল’-এই ক্যাপশনের সঙ্গে ছবি ৷ ছিমছাম পোস্টে বিশেষ দিনের কথা সামাজিক মাধ্যমে জানালেন অর্জুন চক্রবর্তী ৷ আটপৌরে ছবি ছাড়া তিনি কোনও ছবি শেয়ার করেননি ৷

কলকাতা : ‘জামাইষষ্ঠী  ভালভাবে কাটল’-এই ক্যাপশনের সঙ্গে ছবি ৷ ছিমছাম পোস্টে বিশেষ দিনের কথা সামাজিক মাধ্যমে জানালেন অর্জুন চক্রবর্তী ৷
তিনি সাধারণত সামাজিক মাধ্যমে খুব সক্রিয় ৷ মাঝে মাঝেই পোস্ট করেন নিজের ছবি ৷ কিছু দিন আগে বাগদানের ৬ বছর পূর্তি উপলক্ষে পোস্ট করেছিলেন স্ত্রী সৃজাকে চুম্বনরত অন্তরঙ্গ ছবি ৷
সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর ছোট ছেলে অবশ্য প্রথম থেকেই প্রেম নিয়ে অকপট ৷ হাই স্কুলে পড়ার সময় থেকেই সূত্রপাত সৃজার সঙ্গে প্রেমের ৷ অনুরাগিণীদের হৃদয় ভেঙে গেলেও অভিনয়জীবনের শুরু থেকেই প্রেমকে তিনি গোপন করেননি ৷ ২০১৫-র ৬ জুন এনগেজমেন্ট হয় অর্জুন-সৃজার ৷ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে বাগদানে বাঁধা পড়েন তাঁরা ৷ বিয়ে করেন পরের বছর ১০ মার্চ ৷
advertisement
advertisement
অর্জুনের অভিনয় শুরু ‘গানের ওপারে’ ধারাবাহিকে গোরার চরিত্রে ৷ অন্যধারার এই ধারাবাহিকে ‘পুপে’ মিমি চক্রবর্তীর বিপরীতে ‘গোরা’ অর্জুনের জুটি ছিল দর্শকদের হৃদমাঝারে ৷
প্রথম ছবিতেও আত্মপ্রকাশ মিমির বিপরীতেই ৷ ২০১২ সালে মুক্তি পেয়েছিল অর্জুনের প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’৷ তাঁর ‘অভিযাত্রিক’ মুক্তি পাবে এ বছর ৷ এই ছবিতে বাবা-ছেলের যুগলবন্দি দেখা যাবে ৷ সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছেন শঙ্করের ভূমিকায় ৷ অর্জুন হয়েছেন অপু ৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর দুই চরিত্র অপুর এবং শঙ্কর একই ফ্রেমে ধরা দেবে ‘অভিযাত্রিক’-এ ৷
advertisement
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও অর্জুন খুব জনপ্রিয় ৷ তাঁর যেকোনও ছবি বা পোস্ট ভেসে যায় মন্তব্য ও শুভেচ্ছাস্রোতে ৷ জামাইষষ্ঠীর ছবিতেও নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন গৌরব-সৃজা জুটিকে ৷ সৃজা বিনোদন দুনিয়া থেকে দূরেই থাকেন ৷ অর্জুনের জীবনের ওঠাপড়ায় তিনিই অন্যতম ভরসা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun Chakrabarty: ঘরোয়া ফ্রেমেই সমাজিক মাধ্যমে জামাইষষ্ঠী উদযাপন অভিনেতার
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement