advertisement

Arjun and Srija: বাগদানের ৬ বছর পূর্তিতে চুম্বন-ছবি তারকা জুটির

Last Updated:

ছবির ক্যাপশনে অর্জুন যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘জীবনের শ্রেষ্ঠ অবলম্বন হল একে অপরকে ধরে থাকা৷’ অর্জুন-সৃজার ঘনিষ্ঠ ছবিতে ইতিমধ্যে ভাললাগা-ভালবাসার প্রতিক্রিয়া এসেছে প্রায় ৮ হাজার ৷

কলকাতা : বাগদানের ৬ বছর পূর্তিতে অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন অর্জুন চক্রবর্তী ৷ অভিনেতা তাঁর ফেসবুকে রবিবার একটি ছবি শেয়ার করেছেন ৷ ছবিতে তিনি আলিঙ্গন করে আছেন স্ত্রী সৃজাকে ৷ সৃজার কপালে গভীর আশ্লেষে এঁকে দিয়েছেন চুম্বন ৷ ছবির ক্যাপশনে অর্জুন যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘জীবনের শ্রেষ্ঠ অবলম্বন হল একে অপরকে ধরে থাকা৷’ অর্জুন-সৃজার ঘনিষ্ঠ ছবিতে ইতিমধ্যে ভাললাগা-ভালবাসার প্রতিক্রিয়া এসেছে প্রায় ৮ হাজার ৷
সম্পর্ক নিয়ে অবশ্য সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর ছোট ছেলে প্রথম থেকেই অকপট ৷ সৃজা তাঁর স্কুলের বান্ধবী ৷ হাই স্কুলে পড়ার সময় থেকেই সূত্রপাত প্রেমের ৷ অনুরাগিণীদের হৃদয় ভেঙে গেলেও অভিনয়জীবনের শুরু থেকেই প্রেমকে তিনি গোপন করেননি ৷
২০১৫-র ৬ জুন এনগেজমেন্ট হয় অর্জুন-সৃজার ৷ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদানে বাঁধা পড়েন তাঁরা ৷ বিয়ে পরের বছর ১০ মার্চ ৷ কবে থেকে তাঁদের প্রেম শুরু হয়েছে, নির্দিষ্ট দিন আজ আর মনে নেই ৷ তবে প্রথম মুভি-ডেট মনে আছে বিলক্ষণ ৷ কলেজের ক্লাস ফাঁকি দিয়ে দেখতে গিয়েছিলেন ‘রক অন’ ৷
advertisement
advertisement
অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল এবং সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী অর্জুন মাস কমিউনিকেশন ও ভিডিয়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেন ৷ অভিনয়ের সূত্রপাত ‘গানের ওপারে’ ধারাবাহিকে গোরার চরিত্রে ৷ অন্যধারার এই ধারাবাহিকে ‘পুপে’ মিমি চক্রবর্তীর বিপরীতে ‘গোরা’ অর্জুনের জুটি ছিল দর্শকদের মনের কাছেই ৷
প্রথম ছবিতেও আত্মপ্রকাশ মিমির বিপরীতেই ৷ ২০১২ সালে মুক্তি পেয়েছিল অর্জুনের প্রথম ছবি ‘বাপি বাড়ি যা’৷ এর পর ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘বঙ্কুবাবু’, ‘ওয়ান’, ‘গুপ্তধনের সন্ধানে’, ‘ক্রিসক্রস’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘লভ আজ কাল পরশু’-সহ বহু বক্সঅফিস সফল ছবির নায়ক তিনি ৷ বহু প্রতীক্ষিত ছবি ‘অভিযাত্রিক’-এ তিনি অভিনয় করেছেন অপুর ভূমিকায় ৷ ছবিটি মুক্তি পাবে এ বছর ৷ এই ছবিতে বাবা-ছেলের যুগলবন্দি দেখা যাবে ৷ সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছেন শঙ্করের ভূমিকায় ৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর দুই চরিত্র অপুর এবং শঙ্কর একই ফ্রেমে ধরা দেবে ‘অভিযাত্রিক’-এ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun and Srija: বাগদানের ৬ বছর পূর্তিতে চুম্বন-ছবি তারকা জুটির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement