advertisement

বিয়ে করতে চলেছেন মালাইকা, প্রাক্তন স্বামী আরবাজের প্রতিক্রিয়া দেখে অবাক সোশ্যাল মিডিয়া! দেখুন ভিডিও

Last Updated:
#মুম্বই: বহুদিন ধরেই জল্পনা ছিল চরমে ৷ কিছুতেই আর সম্পর্কটা টিকিয়ে রাখা যাচ্ছিল না ৷ তাই সংসার ভেঙেছে আরবাজ খান এবং তাঁর স্ত্রী তথা বিখ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা খানের ৷ আর এরপরই শোনা গিয়েছিল বয়েসে অনেকটাই ছোট অভিনেতা অর্জুন সিংয়ের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন মালাইকা ৷ যদিও এ নিয়ে তাঁরা মু খোলেননি ৷
তবে, বিভিন্ন নাইট ক্লাব, কিংবা রেস্তোরাঁয় তাঁদের উপস্থিতিই অর্জুন-মালাইকার সম্পর্কে মোটামুটি সিলমোহর দিয়েছে ৷ এর পাশাপাশি শোনা যাচ্ছে আগামী এপ্রিলেই নাকি মালাইকার সঙ্গে গাঁচছড়া বাঁধতে চলেছেন বলি কাপুরের ছেলে অর্জুন ৷ মালাইকার বিয়ের খবরে আপাতত সরগরম বলিউড ৷ এই মুহূর্তে মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানের মনের মধ্যে কী চলছে, তা জানার জন্য কিছু কম কৌতুহল নেই ৷ আর এ নিয়ে এক সাংবাদিক আরবাজকে সামনে পেয়েই এ নিয়ে প্রশ্ন করে বসেন ৷ আর সেই প্রশ্নের উত্তরে আরবাজের প্রতিক্রিয়াই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
advertisement
ভিডিওতে আরবাজ সাংবাদিকের এই প্রশ্নটি এড়িয়ে গিয়ে, মজা করে বলেন, “কাল বাতাউঁ, চলেগা?” অর্থাৎ যদি উত্তরটা কাল বলি চলবে ? দর্শকরা প্রাক্তন স্বামীর এমন প্রতিক্রিয়া দেখে হেসেই খুন। আর প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেসে লুটোপুটি খেলেন আরবাজও ৷ দেখে নিন সেই ভিডিও-
advertisement

Repost @lnbolly Arbaaz reaction on Arjun and Malaikas marriage

A post shared by instabollywoodfc (@lnstabollywoodfc) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করতে চলেছেন মালাইকা, প্রাক্তন স্বামী আরবাজের প্রতিক্রিয়া দেখে অবাক সোশ্যাল মিডিয়া! দেখুন ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement