advertisement

Anasuya Sengupta: সুদূর কান-এ নাম উজ্জ্বল কলকাতার! সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে ইতিহাস গড়লেন অনসূয়া

Last Updated:

Anasuya Sengupta: 'দ্য শেমলেস'- আবর্তিত রেণুকাকে ঘিরে। এক পুলিশ অফিসারকে দিল্লির যৌনপল্লী থেকে পালায় সে। তার জীবনের ওঠাপড়া নিয়েই বোনা হয় ছবির গল্প। সেই রেণুকার ভূমিকাতেই অভিনয় করেছেন বাংলার অনুসূয়া।

কলকাতা: কলকাতার নাম উজ্জ্বল সুদূর কানে! সাংস্কৃতিক ক্ষেত্রে শহরের গর্ব আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন বঙ্গতনায় অনসূয়া সেনগুপ্ত। বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতে নিলেন সেরা অভিনেত্রী-র পুরস্কার। বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী।
অনসূয়াই প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে পুরস্কার পেলেন। ‘দ্য শেমলেস’- আবর্তিত রেণুকাকে ঘিরে। এক পুলিশ অফিসারকে দিল্লির যৌনপল্লী থেকে পালায় সে। তার জীবনের ওঠাপড়া নিয়েই বোনা হয় ছবির গল্প। সেই রেণুকার ভূমিকাতেই অভিনয় করেছেন বাংলার অনসূয়া। জানা যায়, খাস কলকাতাতেই বেড়ে ওঠেন অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা।
advertisement

View this post on Instagram

A post shared by Anasuya Sengupta (@cup_o_t)

advertisement
advertisement
অনসূয়াকে অতীতে বাংলা ছবিতেও দেখা গিয়েছে। অঞ্জন দত্ত পরিচালিত ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, কলকাতার অনসূয়া ২০২১ সালে নেটফ্লিক্সের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র মতো শোয়ে প্রোডাকশন ডিজাইনার হিসাবেও কাজ করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anasuya Sengupta: সুদূর কান-এ নাম উজ্জ্বল কলকাতার! সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে ইতিহাস গড়লেন অনসূয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement