advertisement

Ananya Pandey:'স্তন চোখে পড়ছে না, ভারী করতে হবে', বলিউডে এমন কথাও শুনতে হত অনন্যা পাণ্ডেকে

Last Updated:

ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই একাধিক পরিচালক-প্রযোজকদের কাছে অনন্যাকে শুনতে হত, তাঁর স্তন নাকি বেশিই ছোট, চোখে পড়ার মতো না

#মুম্বই: বলিউডের স্টারকিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় চাঙ্কি পাণ্ডে-কন্যা অনন্যা পাণ্ডে! 'স্টুডেন্ট অফ দ্য ইয়াত টু', 'গেহরাইয়াঁ'-র মতো ছবি দিয়ে নিজের শক্তপোক্ত ফ্যান বেস তৈরি করেছেন সুন্দরী! কিন্তু বিতর্ক তাঁর পিছু ছাড়েনা! একবার অনন্যা সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সবাই নাকি তাঁকে কঙ্কাল বলে ট্রোল করে! তাঁর পা-দুটো নাকি অস্বাভাবিকরকম সরু। এবার নায়িকা সামনে আনলেন তাঁর কেরিয়ারের শুরুর দিকের এক অভিজ্ঞতা। রণবীরের চ্যাট-শোয়ে অনন্যা জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই একাধিক পরিচালক-প্রযোজকদের কাছে তাঁকে শুনতে হত, তাঁর স্তন নাকি বেশিই ছোট, চোখে পড়ার মতো না! নায়িকা হিসাবে আকর্ষণীয় নয়, কাজেই সবাই উপদেশ দিতেন অস্ত্রোপচার করে স্তন ভারী করার!
অনন্যার কথায়, ‘‘তখন সবে অদিশন দেওয়া শুরু করেছি, একে নার্ভাস, তারমধ্যেই শুনতে হত শরীর নিয়ে অশালীন সব মন্তব্য! আমি খুব ডিপরেসড হয়ে পড়তাম! কেউ বলত মুখে এই পরিবর্তণ করতে হবে কেউ বা বলত ফিগারে এই বদল আনতে হবে! শুনতে হত অশালীন মন্তব্যও। অনেকেই বলতেন, চেহারাটা ভারী কর, ওজন বাড়াও বিশেষ করে স্তন ভরাট কর।'' অতীতের একটি সাক্ষাৎকারে 'গেহরাঁইয়া' স্টার জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে বাবা-মায়ের সঙ্গে হেঁটে গেলে শুনতে হত, ‘ছেলেদের মতো সবটা সমান’ কিংবা ‘ফ্ল্যাট স্ক্রিন’ জাতীয় কুৎসিত মন্তব্য।
advertisement
অন্যদিকে, পরিচালক হিসাবে করণ জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে রণবীর সিং এবং আলিয়া ভাটের পাশাপাশি রয়েছে বিশাল 'ধমাকা'! শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডে। ছবির একটি গানে তিন নায়িকাকে একসঙ্গে পা মেলাতে দেখা যাবে। সূত্রের খবর, ছবির বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে সারা, জাহ্নবী এবং অনন্যাকে।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Pandey:'স্তন চোখে পড়ছে না, ভারী করতে হবে', বলিউডে এমন কথাও শুনতে হত অনন্যা পাণ্ডেকে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement