advertisement

Anant Ambani And Radhika Merchant Pre Wedding: সেজেগুজে গৌরী-সুহানা-আব্রামকে নিয়ে অনন্ত-রাধিকার 'গ্র্যান্ড' অনুষ্ঠানে শাহরুখ, ছবি নিমেষে ভাইরাল

Last Updated:

Anant Ambani And Radhika Merchant Pre Wedding: তৃতীয় দিনে শাহরুখের সঙ্গে হাজির ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম। স্টাইলিশ পোশাকে তাঁদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সপরিবারে শাহরুখ খান
সপরিবারে শাহরুখ খান
জামনগর: গুজরাতের জামনগরে জমজমাট অনুষ্ঠান চলছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের। দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত রয়েছেন সেখানে। অনুষ্ঠানের তৃতীয় দিনে বিশেষ নজর কাড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি কালো পোশাকে নজরকাড়া শাহরুখের লুক।
অনুষ্ঠানের তৃতীয় দিনে শাহরুখের সঙ্গে হাজির ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম। স্টাইলিশ পোশাকে তাঁদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের একবার কালো স্যুট পরেছিলেন শাহরুখ। গৌরী সেজেছিলেন শাড়িতে। সুহানার পরনে লাল লং গাউন। আব্রামকেও দেখা গেল স্যুটেড।
সপরিবারে শাহরুখ খান সপরিবারে শাহরুখ খান
advertisement
advertisement
আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে বচ্চন পরিবার, মুকেশ-অমিতাভের ‘হ্যান্ডশেক’ ভাইরাল
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের বিরল দৃশ্য দেখেছে বলিউডের ৩ খান ভক্তরা৷ কারণ শাহরুখ-আমির-সলমন একসঙ্গে মঞ্চ আলো করে নাচলেন৷ শনিবার রাতে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাহরুখ খান। সুপারস্টার ইতিমধ্যেই আমির খান এবং সলমনন খানের সঙ্গে ‘নাটু নাটু’ গানে নেচে ইতিহাস রচনা করেছেন। প্রথমবার তিন খানকে একসঙ্গে পা মেলাতে দেখা গেল আম্বানি পরিবারের দৌলতে।
advertisement
এবার জামনগর থেকে আরও একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। ‘পাঠান’ ছবির জনপ্রিয় গান ‘ঝুমে যো পাঠান’ গানের সঙ্গে একাই পারফর্ম করলেন। পরনে ছিল কালো পাঠানি স্যুট। শাহরুখের একটি ফ্যান ক্লাব এই ভিডিওটি শেয়ার করেছে। বাদশা নাচ শুরু করেন তাঁর আইকনিক পোজ দিয়ে। তারপর নেপথ্য নৃত্যশিল্পীদের সঙ্গে গানের হুক স্টেপ পারফর্ম করেন শাহরুখ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani And Radhika Merchant Pre Wedding: সেজেগুজে গৌরী-সুহানা-আব্রামকে নিয়ে অনন্ত-রাধিকার 'গ্র্যান্ড' অনুষ্ঠানে শাহরুখ, ছবি নিমেষে ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement