advertisement

Allu Arjun: শাহরুখের সঙ্গে পর্দা ভাগে ঘোর আপত্তি? 'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন 'পুষ্পা' অর্জুন

Last Updated:

Allu Arjun: শোনা যাচ্ছে, 'জওয়ান' ছবিতে অল্লুকে নিয়ে কাজের পরিকল্পনা করেছিলেন পরিচালক আটলী। শাহরুখের তুলনায় ছোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টারকে।

'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন অল্লু অর্জুন?
'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন অল্লু অর্জুন?
মুম্বই: একই ছবিতে দেখা যেতে পারত অল্লু অর্জুন এবং শাহরুখ খানকে। কিন্তু তেমনটা হতে গিয়েও হল না। 'পাঠান'-এর সঙ্গে পর্দা ভাগে আপত্তি 'পুষ্পা'র। ইন্ডাস্ট্রিতে ভেসে বেড়াচ্ছে তেমনই গুঞ্জন।
শোনা যাচ্ছে, 'জওয়ান' ছবিতে অল্লুকে নিয়ে কাজের পরিকল্পনা করেছিলেন পরিচালক আটলী। শাহরুখের তুলনায় ছোট কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টারকে। কিন্তু 'বাদশা'র সঙ্গে কাজের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অল্লু অর্জুন। জল্পনা, 'পুষ্পা ২' নিয়ে ব্যস্ত থাকার কারণেই এই সিদ্ধান্ত অভিনেতার।
সূত্রের খবর, নির্মাতাদের থেকে অল্লু অর্জুন ছবির গল্প শুনেছেন। কিন্তু তাঁর হাতে সময় না থাকায় নাকি 'জওয়ান'-কে ফিরিয়ে দিয়েছেন অভিনেতা। আপাতত ফের 'পুষ্পা' হয়ে ওঠার জন্য নতুন করে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
advertisement
advertisement
শাহরুখের সঙ্গে কাজের সুযোগ। 'জওয়ান' নিয়ে তাই বেশ কিছুটা ভাবনাচিন্তা করেছিলেন অর্জুন। ছবিটিতে তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল বটে। কিন্তু শেষমেশ 'পুষ্পা'কেই এগিয়ে রেখেছেন তিনি।
advertisement
গত বছরের শেষ দিকে শুরু হয়েছে 'জওয়ান'-এর শ্যুট। ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। হায়দ্রাবাদ, মুম্বই, পুনে, চেন্নাইয়ের মতো শহরে ঘুরে ঘুরে হয়েছে ছবির শ্যুট। চলতি বছরের ২ জুন মুক্তি পাবে ছবিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun: শাহরুখের সঙ্গে পর্দা ভাগে ঘোর আপত্তি? 'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন 'পুষ্পা' অর্জুন
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement