advertisement

‘উড়তা পঞ্জাব নিয়ে এই বচসা ছবিকে শুধু শুধু পাবলিসিটি দিচ্ছে ’: মুম্বই হাইকোর্ট

Last Updated:

‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্কের শেষ নেই ৷ বৃহস্পতিবার সিবিএফসি-র ৮৯ কাটের বিরুদ্ধে ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপের আবদনকে খারিজ করেছিল মুম্বই হাইকোর্ট ৷ তবে শুক্রবার শুনানিতে ‘উড়তা পঞ্জাব’ পাশে পেল হাইকোর্টকেও ৷

#মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্কের শেষ নেই ৷ বৃহস্পতিবার সিবিএফসি-র ৮৯ কাটের বিরুদ্ধে ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপের আবদনকে খারিজ করেছিল মুম্বই হাইকোর্ট ৷ তবে শুক্রবার শুনানিতে ‘উড়তা পঞ্জাব’ পাশে পেল হাইকোর্টকেও ৷ ‘উড়তা পঞ্জাব’ নিয়ে  চুড়ান্ত নির্দেশ হাইকোর্ট দেবে সোমবার ৷
শুক্রবার শুনানিতে বিচারক সিবিএফসি-র ভূমিকার ওপর প্রশ্ন তুলে জানাল, ‘সেন্সর বোর্ডের কাজ তো সার্টিফিকেট দেওয়া ৷ কোন দৃশ্য বাতিল হবে তা নয় ৷’ এদিন হাইকোর্ট আরও বলে, ‘ব্যক্তিগত পছন্দ নিয়ে কেন আপত্তি তুলছে সিবিএফসি ? টিভি হোক বা সিনেমা মানুষকে দেখতে দিন ৷ মাল্টিপ্লেক্সের দর্শক অনেক বুদ্ধিদীপ্ত ৷ তাঁদের ভাবনা-চিন্তার ক্ষমতা রয়েছে ৷ ’
advertisement
সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনি ও ‘উড়তা পঞ্জাব’ ছবির টিমের এই বচসাকে অকারণে ছবির পাবলিসিটি হিসেবেই মন্তব্য করেছে মুম্বই হাইকোর্ট ৷ শুক্রবার শুনানিতে মুম্বই হাইকোর্ট মন্তব্য করে ‘এই ধরণের বচসা, আলোচনা, শুধুমাত্র ছবিকে পাবলিসিটি দিচ্ছে ৷ ’
advertisement
শুক্রবার বেলা ১২টা নাগাদ থেকে মুম্বই হাইকোর্টে শুরু ‘উড়তা পঞ্জাব’ নিয়ে শুনানি ৷ যেখানে একের পর এক যুক্তি টেনে আনেন ‘উড়তা পঞ্জাব’ টিম ও সিবিএফসি-র আইনজীবী ৷ ছবির পরিচালকের আইনজীবীর তরফ থেকে প্রশ্ন তোলা হয়, এর আগেও গ্যাংস অফ ওয়াসিপুর, দিল্লি বেলির মতো ছবি ছাড়পত্র পেয়েছে ৷ অন্যদিকে সিবিএফসি-র আইনজীবী হাইকোর্টকে জানান, ছবিতে ব্যবহার হওয়া বেশ কিছু সংলাপ গ্রহণযোগ্য নয় ৷ বিশেষ করে ‘খঞ্জর’ শব্দটি নিয়েই আপত্তি তুলেছে সিবিএফসি ৷
advertisement
মুম্বই হাইকোর্ট ‘উড়তা পঞ্জাব’-এর কাট সম্পর্কীত সিবিএফসি-র আপত্তিকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ৷ তবে ছবি থেকে ‘খঞ্জর’ ছবিটি ব্যবহারকে বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ হাইকোর্ট নির্দেশ দিয়েছে ছবির একটি দৃশ্য শাহিদ কাপুরের মুত্রত্যাগ বাতিল করারও ৷
‘উড়তা পঞ্জাব’ ছবির বিতর্ক মূলত শুরু হয় ছবির নামে ‘পঞ্জাব’ শব্দটি ব্যবহারের মধ্যে দিয়ে ৷ আপত্তি ওঠে ছবির গল্পের প্রেক্ষাপট পঞ্জাব ও মাদক আসক্তি নিয়েও ৷ এমনকী, সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি ছবির বেশ কিছু সংলাপে, দৃশ্যে পঞ্জাবস রাজনীতি ব্যবহার করাতেও আপত্তি জানিয়েছেন ৷ ছবির কয়েকটি গানের কথা নিয়েই আপত্তি তুলেছেন নিহালনি ৷
advertisement
বুধবার এই বিতর্ক ঘিরে এক বিশেষ সাংবাদিক বৈঠক আয়োজন করে বলিউডের তাবড়রা ৷ সাংবাদিক বৈঠকে সেন্সর বোর্ডের আচরণকে সমালোচনা করে পরিচালক মহেশ ভাট বলে, ‘উড়তা পঞ্জাব’ ছবিতে আমি পরিচালকের কাজের প্রশংসা করছি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা চলতে পারে না৷’
‘উড়তা পঞ্জাব’ ইস্যু নিয়ে এখন একজোট বলিউড ৷ বুধবারের বৈঠকে পরিচালক জোয়া আখতার বলেন, ‘সেন্সর বোর্ড স্কুল প্রিন্সিপালের মত করছে ৷ যতই বাধা আসুক সিনেমা মুক্তি পাবেই ৷ ইন্টারনেটেও দর্শক দেখতে পাবে ৷ ’
advertisement
শাহিদের এই ছবি নিয়ে বিতর্ক ওঠে ছবির নামে ‘পঞ্জাব’ ব্যবহার করাতেই ৷ ছবির গল্প পঞ্জাবে নেশা ও মাদকের ব্যবহার নিয়ে, পঞ্জাবের ইয়ং জেনারেশনে মাদকাসক্তি নিয়ে ৷ পরিচালক ও প্রযোজকের কথায়, ‘উড়তা পঞ্জাব’ থেকে পঞ্জাব সরিয়ে নিলে বিষয়টিই স্পষ্ট হবে না ৷ অন্যদিকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি আপত্তি তুলেছে এই ‘পঞ্জাব’ শব্দ নিয়েই ৷ শুধু তাই নয়, পহেলাজ নিহালনি ‘ঘুষ’ খাওয়ার অভিযোগ তুলেছেন অনুরাগের বিরুদ্ধে ৷
advertisement
বুধবার বৈঠকে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘বিভিন্ন ধরণের সিনেমা তৈরি হচ্ছে ৷ তিনি একা দেশের নীতিবোধ তৈরি করতে পারেন না ৷ আমি শেষ পর্যন্ত লড়ব ৷ দর্শকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অপরাধ ৷ একনায়কতন্ত্র চালাচ্ছেন নিহালনি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা কয়েক বছর ধরে চলছে ৷ আমি অনেকদিন ধরে এর প্রতিবাদ করছি ৷ এই সিনেমা নিয়ে অযথা রাজনীতি হচ্ছে ৷ আমি বাস্তব ঘটনা নিয়ে সিনেমা করি ৷ রাষ্ট্রের বিরুদ্ধে সিনেমা আজ পর্যন্ত করিনি ৷ সাধারণের জন্য সিনেমা করি ৷ আমি এভাবে সাংবাদিক বৈঠকে বসব ভাবিনি ৷ আমি রাজনীতি করি না, সিনেমা তৈরি করি ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘উড়তা পঞ্জাব নিয়ে এই বচসা ছবিকে শুধু শুধু পাবলিসিটি দিচ্ছে ’: মুম্বই হাইকোর্ট
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement