Viral Music on Dooars: 'ডুয়ার্স হৃদয় জুড়ে'...উত্তরবঙ্গের শিল্পীর মন জয় করা গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Reported by:Annanya Dey
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Music on Dooars:সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে পর্যটন দফতরের সহযোগিতায়, শিল্পী দেবাশিস পালের গাওয়া গান ডুয়ার্স হৃদয় জুড়ে। যা দেখে খুশি ডুয়ার্স এলাকার বাসিন্দারা।পরিচিত প্রতিটি স্থান দেখা গিয়েছে এই গানে।
আলিপুরদুয়ার, অনন্যা দে: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে পর্যটন দফতরের সহযোগিতায়, শিল্পী দেবাশিস পালের গাওয়া গান ‘ডুয়ার্স হৃদয় জুড়ে’। যা দেখে খুশি ডুয়ার্স এলাকার বাসিন্দারা।পরিচিত প্রতিটি স্থানের উল্লেখ করা হয়েছে এই গানে।
পাশাপাশি শিল্পী দেবাশিস পালের সুর ও গলা এই গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। ডিজিটাল মাধ্যমে মুক্তির পর খুব অল্প সময়ের মধ্যেই সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে শুরু করেছে দেবাশিস পালের নতুন গান “ডুয়ার্স হৃদয় জুড়ে”। ডুয়ার্সের অপরূপ প্রকৃতি, সহজ-সরল মানুষ এবং বহুভাষিক সংস্কৃতির সহাবস্থানের গল্পকে সুর ও কথার মেলবন্ধনে তুলে ধরেছেন দেবাশিস পাল। এই গান ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে বাড়তে থাকা আলোচনা, শেয়ার ও ইতিবাচক প্রতিক্রিয়াই তার স্পষ্ট প্রমাণ।
advertisement
গানটি প্রথম শিল্পী দেবাশিস পালের ইউটউব চ্যানেলে মুক্তি পায়। এরপরই দ্রুতগতিতে ডিজিটাল দুনিয়ায় নিজের পরিচিতি গড়ে তুলছে গানটি। ডুয়ার্সের প্রকৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি গভীর শ্রদ্ধা রেখে নির্মিত এই গানে বাংলার পাশাপাশি ব্যবহার করা হয়েছে নেপালি ও বোরো ভাষা। ভাষার এই বৈচিত্র শুধু গানটিকে আলাদা মাত্রাই দেয়নি, বরং ডুয়ার্স অঞ্চলের বহমান সংস্কৃতি ও মানুষের আত্মিক বন্ধনকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছে। মাটি ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, বাস্তব অনুভূতি এবং হৃদয়ছোঁয়া সুর সব মিলিয়ে “ডুয়ার্স হৃদয় জুড়ে” আজ আর শুধুই একটি গান নয়, বরং ডুয়ার্সকে ভালবাসার এক সুরেলা প্রকাশ।
advertisement
advertisement
আরও পড়ুন : রেশমি জমিনে সুতো-জরিতে গাঁথা পৌরাণিক আখ্যান, অরিজিতের শহর বিখ্যাত তার সাবেক বালুচরী শাড়ির জন্যেও
শিল্পী দেবাশিস পাল ফালাকাটার বাসিন্দা। গানের প্রতি তাঁর ভালবাসা ছোট থেকেই। পরিচিতি রয়েছে তাঁর এই এলাকায় অনেকটাই। তিনি জানান, “সরকারি উদ্যোগে এই প্রথম গান গাওয়া ও সুর করা। শ্রোতাদের ভাল লাগছে এটাই বড় পাওনা।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Feb 07, 2026 1:27 PM IST








