advertisement

Akshay Kumar on Chunky Panday : চাঙ্কির জন্যই নাকি ডুবতে বসেছিল অক্ষয়কুমারের কেরিয়ার!

Last Updated:

অক্ষয় কুমার (Akshay Kumar ) ও চাঙ্কি পাণ্ডে (Chunky Panday) একই প্রতিষ্ঠানে অভিনয় ও নৃত্য অনুশীলন করতেন ৷

মুম্বই : অক্ষয় কুমার (Akshay Kumar ) ও চাঙ্কি পাণ্ডে (Chunky Panday) একই প্রতিষ্ঠানে অভিনয় ও নৃত্য অনুশীলন করতেন ৷ কমেডিয়ান তথা অভিনেতা সাইরাস ব্রোচার কাছে এক সাক্ষাৎকারে এরকমই অজানা তথ্য শেয়ার করেছেন চাঙ্কি পাণ্ডে ৷ আরও জানিয়েছেন, অক্ষয় নাকি এখনও মজা করে বলেন, চাঙ্কির জন্যই তিনি প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট কাজ বা সুযোগ পাননি !
যে প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন চাঙ্কি ও অক্ষয়, তার নাম ‘মধুমতীজ ডান্সিং স্কুল’ ৷ অক্ষয়ের তুলনায় চাঙ্কি ছিলেন বয়সে চার পাঁচ বছরের বড় ৷ ফলে সিনিয়র ছাত্র হিসেবে তিনি অক্ষয়কে অভিনয় ও নাচের অনেক কিছু শিখিয়েছিলেন ৷ সংলাপ বলার কৌশল থেকে নাচের স্টেপ, শেখানোর তালিকায় ছিল অনেক কিছুই৷
অক্ষয় এখন মজা করে বলেন, ওই শেখানোই কাল হয় ৷ কারণ ওই শৈলির জন্যই নাকি অক্ষয় ভাল অভিনয় করতে পারতেন না ৷ কেরিয়ারের প্রথম দিকে সুযোগও পেতেন না৷ রসিকতা করে চাঙ্কির বিরুদ্ধে এরকমই অভিযোগ আক্কির ৷
advertisement
advertisement
পরে চাঙ্কির শেখানো সব কিছু ভুলে আবার নতুন করে নিজেকে পরিমার্জন করেন অক্ষয় ৷ তার পর ফিরে আসেন কেরিয়ারে ৷ সেরকমই দাবি তারকার ৷
এ সব রঙ্গ রসিকতার বাইরে অক্ষয় ও চাঙ্কির ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল ৷ ‘হাউসফুল’ সিরিজ ছাড়াও ‘দে দনা দন’, ‘তিস মার খান’-এর মতো ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ৷ ২০১৯-এ ‘হাউসফুল ৪’ ছবিতে তাঁদের শেষ বার একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে ৷
advertisement
১৯৮৭ সালে পহলাজ নিহালনির ছবি ‘আগ হি আগ’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ চাঙ্কির ৷ তাঁর ফিল্মোগ্রাফে উল্লেখযোগ্য বাকি ছবি হল ‘তেজাব’, ‘পাপ কি দুনিয়া’, ‘গুনাহো কি ফয়সলা’, ‘আঁখে’, ‘হিম্মতওয়ালা’ এবং ‘হামশকলস’৷
অন্যদিকে অক্ষয় এখন বলিউডের অন্যতম ভরকেন্দ্র ৷ তাঁর আস্তিনে রয়েছে ‘হে বেবি’, ‘ভুলভুলাইয়া’, ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’, ‘প্যাডম্যান’, ‘গোল্ড’ এবং ‘এয়ারলিফ্ট’-এর মতো ছবি ৷ ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে তাঁর আসন্ন ছবি ‘বেলবটম’৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar on Chunky Panday : চাঙ্কির জন্যই নাকি ডুবতে বসেছিল অক্ষয়কুমারের কেরিয়ার!
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement