advertisement

'হাম দিল দে চুকে সনম'-এর ২২ বছর পর ফের বনশালির ছবিতে অজয় দেবগণ !

Last Updated:

প্রখ্যাত লেখক হুসেন জায়দির (Hussain Zaidi) মাফিয়া কুইনস অফ মুম্বই (Mafia Queens of Mumbai) বইর উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে সিনেমাটি।

#মুম্বই: গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) সিনেমার টিজার নিয়ে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এর মাঝেই উঠে এল আরও একটি নতুন তথ্য। এবার আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত এই ছবির শ্যুটিংয়ে যোগ দিচ্ছেন অজয় দেবগণ (Ajay Devgn)। আজ থেকেই শুরু হচ্ছে শ্যুটিং। ষাটের দশকে কামাতিপুরার গাঙ্গুবাইয়ের গল্পের উপরে গড়ে ওঠা এই সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অজয়কে। এমনই জানাচ্ছেন ছবির নির্মাতারা। অন্য দিকে, হাম দিল দে চুকে সনম (Hum Dil De Chuke Sanam)-এর ২২ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন অজয় ও সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)।
advertisement
advertisement
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমা নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছে। সিনেমার ফার্স্ট লুকের পর একেবারে হালে অফিসিয়াল টিজার লঞ্চ করেছে। এর জেরে ছবিটি নিয়ে উত্তেজনা ক্রমবর্ধমান। সবাই রিলিজের অপেক্ষায়। বলা বাহুল্য, প্রখ্যাত লেখক হুসেন জায়দির (Hussain Zaidi) মাফিয়া কুইনস অফ মুম্বই (Mafia Queens of Mumbai) বইর উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে সিনেমাটি। আলিয়ার লুকেও বেশ বদল আনা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছাড়াও এস এস রাজামৌলির (SS Rajamouli) RRR সিনেমায় একসঙ্গে দেখা যাবে আলিয়া ও অজয় দেবগণকে। এছাড়াও বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন অজয়। সব ঠিক থাকলে পরের বছর এপ্রিলে মুক্তি পেতে পারে অমিতাভ বচ্চন (Amitabh Bachhan), রকুলপ্রীত সিং (Rakul Preet Singh) ও অজয় দেবগণ অভিনীত মেডে (Mayaday)। এছাড়া, থ্যাঙ্ক গড (Thanks God) সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও রকুল প্রীত সিংয়ের (Rakul Preet Singh) বিপরীতে দেখা যাবে অজয়কে। ছবিটির পরিচালনা করেছেন ইন্দ্র কুমার (Indra Kumar)। এগুলির পাশাপাশি অমিত শর্মা (Amit Sharma) পরিচালিত ময়দান (Maidaan) সিনেমাতেও দেখা যাবে অজয়কে। এই সিনেমায় দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণি (Priyamani) রয়েছেন।
advertisement
advertisement
অন্য দিকে, শেষবার মহেশ ভাট (Mahesh Bhatt) পরিচালিত সড়ক ২ (Sadak 2) সিনেমায় দেখা গিয়েছিল আলিয়াকে। আলিয়ার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur)। এবার অজয়ের সঙ্গে আলিয়ার অভিনয় কতটা জমে উঠবে, এখন সেটাই দেখার। আপাতত, ৩০ জুলাইয়ের অপেক্ষা। কারণ ৩০ জুলাই দেশ জুড়ে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'হাম দিল দে চুকে সনম'-এর ২২ বছর পর ফের বনশালির ছবিতে অজয় দেবগণ !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement