advertisement

আবার মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট ঐন্দ্রিলার! এক সপ্তাহে দু’বার আক্রান্ত হৃদরোগে

Last Updated:

শুক্রবার স্বস্তির খবর দিয়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী মুখোপাধ্যায়। ফেসবুকে অভিনেতা জানিয়েছেন, হার্টরেট, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়েছে। তাই তাঁর লেখায়, 'ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে।'

#কলকাতা: ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য অবনতি। শনিবার সন্ধ্যায় মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয় ২৪ বছরের অভিনেত্রীর। আপাতত সিপিআর দেওয়া হচ্ছে তাঁকে। এই নিয়ে এক সপ্তাহে দু'বার হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা। প্রথমে ম্যাসিভ, তার পর মাইল্ড। সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন 'জিয়নকাঠি'র নায়িকা।
শুক্রবার স্বস্তির খবর দিয়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী চৌধুরী। ফেসবুকে অভিনেতা জানিয়েছেন, হার্টরেট, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়েছে। তাই তাঁর লেখায়, 'ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে।' তাতে ভক্তমহল থেকে শুরু করে বন্ধুরা সকলেই শান্তি পেয়েছিলেন। ফের সামান্য অবনতির খবর এল হাসপাতাল সূত্রে।
advertisement
advertisement
গত ২ নভেম্বর স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। নিউরো সার্জেন ডক্টর নীলয় বিশ্বাসের তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেও অপারেশন,আর তার পর থেকে প্রায় দু'সপ্তাহ কেটে গিয়েছে। মাঝে অভিনেত্রীর শারীরিক অবস্থা সামান্য উন্নতি হয়েছিল। তবে এই সপ্তাহের শুরু থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
advertisement
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গত বুধবার সকালে হৃদরোগেও আক্রান্ত হন ঐন্দ্রিলা। অবস্থার অবনতি হতে থাকে। ভেন্টিলেশনের প্রেসার বাড়ানো হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আবার মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট ঐন্দ্রিলার! এক সপ্তাহে দু’বার আক্রান্ত হৃদরোগে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement