advertisement

Alia Bhatt| Darlings: ঘরে ঘরে 'পুরুষদের উপর হিংসা ছড়ানোর' অভিযোগ,আলিয়া ভাটকে বয়কটের ডাক ট্যুইটারে

Last Updated:

এর আগেই সড়ক ২ মুক্তির সময় এভাবে আলিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন বহু নেটাগরিক৷

#মুম্বই: ছবি মুক্তির আগেই আলিয়া ভাটকে বয়কটের ডাক ট্যুইটার জুড়ে৷ তিনি ছেলেদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসাকে উস্কে দিচ্ছেন, এমনই অভিযোগ উঠেছে আলিয়ার বিরুদ্ধে৷ ৫ অগাস্ট মুক্তি পাবে আলিয়ার ছবি ডার্লিংস৷ এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন আলিয়া৷ আর এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ছবিতে তিনি ছাড়াও রয়েছেন বিজয় ভর্মা, শেফালি শাহ, রোশন ম্যাথু৷
আরও পড়ুন Popular Bangladeshi actress admitted to Hospital: হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, হল অ্যাপেন্ডিক্সের অপারেশন
ছবিতে আলিয়ার চরিত্রটি নির্যাতনের শিকার৷ স্বামী অত্যাচার করে তার উপর৷ এত মারধর করে যে সারা শরীরে কালশিটে পড়ে যায়৷ তবে মুখ বুজে সহ্য না করে তিনি পাল্টা প্রতিশোধ নেন৷ এমনই গল্প উঠে আসবে ডার্লিংস ছবিতে৷ অন্তত ছবির ট্রেলার দেখে এটাই বোঝা যাচ্ছে৷ স্বামীর উপর স্ত্রীর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন বহু নেটিজেন৷ এভাবে আলিয়া ভাট গার্হস্থ্য হিংসার প্রচার করছেন বলে অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকে৷ যার ফল #BoycottAliaBhatt৷ পুরুষ যখন গার্হস্থ্য হিংসার শিকার হন, তখন সেটা কীভাবে হাসির খোড়াক হয়? এই প্রশ্ন অনেকেই তুলেছেন ট্যুইটারে৷ মহিলাদের উপর অত্যাচার যেমন উচিৎ নয়, তেমনই পুরুষের বিরুদ্ধে অত্যাচারও অনুচিত৷ এই মত উঠে আসছে৷ ফলে মুক্তির আগেই চাপে পড়ছে আলিয়ার ছবি ডার্লিংস৷
advertisement
advertisement
advertisement
advertisement
ছবিতে আলিয়ার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বিজয় ভর্মা৷ তাঁর নাম হয়েছে হামজা৷ ট্রেলারে দেখানো হয়েছে কীভাবে মা-মেয়ের জুটি হামজাকে অপহরণের করে প্রতিশোধ নেয়৷ সেখানেই দেখা গিয়েছে স্বামীকে পেটাচ্ছেন হামজার স্ত্রী৷ কেন এভাবে স্বামীকে মারধর গুরুত্ব পেয়েছে? এর ফলে ঘরে ঘরে হিংসা ছড়াবে এমন অভিযোগ উঠতে শুরু করেছে৷
advertisement
এর আগেও সড়ক ২ মুক্তির সময় এভাবে আলিয়া বিরুদ্ধে সরব হয়েছিলেন বহু নেটাগরিক৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে জনরোষ তৈরি হয়েছিল৷ বলিউডে স্টার কিডদের বাড়বাড়ন্ত, তাতে করণ জোহরের মদত নিয়ে প্রচুর নেটিজেন সোচ্চার হয়েছিলেন৷ বারবার উঠে এসেছিল আলিয়া, করণদের বয়কটের ডাক৷ ফলে সড়ক ২ পুরোপুরি ফ্লপ হয়৷ এখন অপেক্ষা ডার্লিংস মুক্তির৷ ট্যুইটারে এসব শোরগোল থামিয়ে সত্যিই কী শেষ হাসি হাসবেন আলিয়ার প্রযোজিত এবং অভিনীত ছবি, তারই অপেক্ষা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt| Darlings: ঘরে ঘরে 'পুরুষদের উপর হিংসা ছড়ানোর' অভিযোগ,আলিয়া ভাটকে বয়কটের ডাক ট্যুইটারে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement