advertisement

Sudipa Chatterjee: চলে গেলেন সুদীপার 'দেবতা'! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী

Last Updated:

Sudipa Chatterjee: আবার দুঃসংবাদ সুদীপার জীবনে৷ ফের কাছের মানুষকে হারালেন 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী৷ কিছুদিন আগেই মা-কে হারিয়ে মাতৃহারা হন সুদীপা৷ এবার নিজের জীবনের অন্যতম প্রিয় একজন দেবতা-কে হারালেন সুদীপা৷

শেষ সম্বলটুকুও চলে গেল! কাছের মানুষকে হারালেন সুদীপা, প্রিয়জনের শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী
শেষ সম্বলটুকুও চলে গেল! কাছের মানুষকে হারালেন সুদীপা, প্রিয়জনের শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী
কলকাতা: আবার দুঃসংবাদ সুদীপার জীবনে৷ ফের কাছের মানুষকে হারালেন ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী৷ কিছুদিন আগেই মা-কে হারিয়ে মাতৃহারা হন সুদীপা৷ এবার নিজের জীবনের অন্যতম প্রিয় একজন দেবতা-কে হারালেন সুদীপা৷ সোশ্যাল মিডিয়ায় একথা নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি৷
নিজের সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা৷ যেখানে লেখা- যে হ্যান্ডসাম লোকটিকে আমার পাশে দেখছেন, তিনি আমার দেবতা৷ আমার শাশুড়িমায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল৷ তিনি প্রকৃত অর্থেই সুইটহার্ট৷ একাধিকবার নানা কারণে তিনি আমায় বকেছেন৷ কিন্তু এই বকাগুলি বারবার আমায় শক্ত করে তুসেছে৷ তিনিই আমাকে শিখিয়েছিলেন ম্যানার্স৷ আমার বাবা চলে যাওয়ার পর তিনিই আমার বাবার জায়গাটা নিয়েছিলেন৷ আমার পাশে থাকতেন সবসময় হাসি মুখে৷ সকলের হৃদয়ে এবার তিনি থাকবেন৷ আমি তোমাকে মিস করব, দেবতা৷
advertisement
advertisement
বাবাকে হারানোর পর শ্বশুরমশাইকে পেয়েছিলেন বাবা হিসেবে৷ প্রাণের চেয়ে প্রিয় শ্বশুরের কাঁধে মাথা রেখে, শক্ত করে হাত ধরে ছবি পোস্ট করেছেন৷ বাবাকে হারালেন অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ একের পর এক ঝড় বয়ে যাচ্ছে সুদীপার জীবনে৷
advertisement
উল্লেখ্য, কাজের সূত্রে শেষবারের মতো কুকিং শো রান্নাঘর-এ দেখা গিয়েছে সুদীপাকে৷ দীর্ঘ ১৭ বছর তিনি এই শো করেছেন৷ তবে ২০২২ সালে শো বন্ধ হয়ে যায়৷ বর্তমানে পুরোপুরি ব্যবসার কাজেই মন দিয়েছেন সুদীপা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: চলে গেলেন সুদীপার 'দেবতা'! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement