advertisement

ও জিতে গেল! ঐন্দ্রিলার মৃত্যুতে পোস্ট সৌরভ দাসের... 'সব্যসাচীকে ফোন করবেন না', বিনীত আর্জি অভিনেতার

Last Updated:

সব্যসাচীকে ফোন না করার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি৷ কোনও দরকারে যেন তাঁকে ফোন করা হয়৷

.
.
#কলকাতা: ঐন্দ্রিলার পরিবারের বাইরে নন অভিনেতা সৌরভ দাস৷ রক্তের সম্পর্ক নেই, কিন্তু আছে আত্মার টান৷ প্রথম থেকেই সব্যসাচীর সঙ্গে ছিলেন তিনি৷ লড়েছেন৷ ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন৷ কখনও তীব্র ধিক্কার জানিয়েছেন নেটিজেনদের৷ ঐন্দ্রিলার মৃত্যুর পরে সৌরভের পোস্ট চোখ ভেজাচ্ছে অনেকেরই৷
সৌরভ লিখেছেন, "ঐন্দ্রিলা জিতে গেল৷ ও এর থেকে অনেক ভাল জায়গা, ভাল মানুষ (সবার উদ্দেশ্যে নয়) পাওয়ার যোগ্য৷ ও ভাল আছে, অনেক শান্তির জগতে আছে৷"
advertisement
পাশাপাশি সব্যসাচীকে ফোন না করার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি৷ কোনও দরকারে যেন তাঁকে ফোন করা হয়৷
ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে বুধবার রাতে গুজব ছড়ায় ফেসবুকে। নেটিজেনের একাংশ সেই ভুয়ো খবর ছড়িয়ে RIP লিখতে শুরু করেন। তখন নেটিজেনদের একাংশকে ধুয়ে দিয়েছিলেন সৌরভ৷ জানিয়েছিলেন তীব্র ধিক্কার৷ এবারেও তাঁর পোস্টে সেই অনেক হতাশা রয়েছে৷ সেই হতাশা অবশ্য সবার জন্য নয়৷ এই লড়াইয়ে যাঁরা তাঁদের পাশে রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন সৌরভ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ও জিতে গেল! ঐন্দ্রিলার মৃত্যুতে পোস্ট সৌরভ দাসের... 'সব্যসাচীকে ফোন করবেন না', বিনীত আর্জি অভিনেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement