advertisement

ভাইঝিকে যৌন হেনস্থার অভিযোগে জিতেন্দ্রর নামে দায়ের হল এফআইআর

Last Updated:

ফেব্রুয়ারি মাসে অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তাঁর ভাইঝি। শিমলা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন। সম্প্রতি শিমলার পুলিশ অধিকর্তা ওমপতি জামওয়াল জানান, অভিনেতার নামে এফআইআর ঋজু করা হয়েছে

#শিমলা: ফেব্রুয়ারি মাসে অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তাঁর ভাইঝি। শিমলা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন।
সম্প্রতি শিমলার পুলিশ অধিকর্তা ওমপতি জামওয়াল জানান, অভিনেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযোগ পাওয়ার পর থেকেই চলছিল তদন্তর কাজ । অভিযোগকারিকে তলব করার সম্ভাবনাও রয়েছে, যেহুতু তিনি শুধু ই-মেল-এই অভিযোগ জানিয়েছিলেন। জবানী নথিভুক্ত করতে ডাকা হবে অভিনেতাকেও।
অভিযোগে ৬৫ বছরের ওই বৃদ্ধা জানিয়েছিলেন, ৪৭ বছর আগে, ১৯৭১ সালে, শিমলায় এই ঘটনাটি ঘটে। সেই সময় তাঁর বয়স ছিল ১৮, জিতেন্দ্রর ২৮। শিমলায় একটি সিনেমার শুটিং করছিলেন জিতেন্দ্র। তিনি তাকে নয়া দিল্লি থেকে শিমলায় ডেকে পাঠান। শুটিং শেষে রাতে,  তার ঘরে এসে, দুটো খাট একসঙ্গে জুড়ে,  শ্লীলতাহানী করেন জিতেন্দ্র ।
advertisement
advertisement
বৃদ্ধা পুলিশকে এও জানান, "পরিবার, মা, বাবার কথা ভেবেই এতদিন চুপ করেছিলাম। কিন্তু মনের ব্যথা আর চেপে রাখতে পারছি না ! নিজের প্রতি এই অপমানকে সবার সামনে আনতে চাই !" সঙ্গে এও বলেন, কোনওভাবেই যেন তাঁর নাম বা চেহারা প্রকাশ্যে না আসে ৷
জিতেন্দ্র অবশ্য জানিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাইঝিকে যৌন হেনস্থার অভিযোগে জিতেন্দ্রর নামে দায়ের হল এফআইআর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement