advertisement

মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য, ট্যুইটারে সাসপেন্ড গায়ক অভিজিৎ

Last Updated:

ফের বিতর্কে গায়ক অভিজিৎ ৷ এবারও এক ট্যুইট নিয়ে বিতর্কে জড়ালেন বলিউডের এই জনপ্রিয় গায়ক ৷

#মুম্বই: ফের বিতর্কে গায়ক অভিজিৎ ৷ এবারও এক ট্যুইট নিয়ে বিতর্কে জড়ালেন বলিউডের এই জনপ্রিয় গায়ক ৷ তবে শুধুই বিতর্ক নয়, ট্যুইটারে মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করায় ট্যুইটারে সাসপেন্ড করা হল অভিজিৎকে !
মঙ্গলবার জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করেন অভিজিৎ ৷ আর এই মন্তব্যের জেরে ট্যুইটারের খাতায় অভিজিতের নামে জমা পড়ে প্রচুর অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতেই ট্যুইটার থেকে সাসপেন্ড করা হয়েছে অভিজিৎকে ৷
তবে এই ঘটনা প্রথম নয়, গত বছর জুলাই মাসে সাংবাদিক স্বাতী চতুর্বেদীকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন অভিজিৎ ৷ এই মন্তব্যের জেরে মু্ম্বই পুলিশ গ্রেফতারও করে অভিজিতকে ৷ জামিনের সময় তিনি ক্ষমাও চেয়েছিলেন ৷ তবুও সেই ঘটনারাই পুনরাবৃত্তি করেন অভিজিৎ ৷ তবে এবার পুলিশ নয়, ট্যুইটার কর্তৃপক্ষই সাসপেন্ড করল অভিজিৎকে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য, ট্যুইটারে সাসপেন্ড গায়ক অভিজিৎ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement