advertisement

নায়ক যখন শশী: রোমান্টিক, কমেডিয়ান, মেলোড্রামাটিক

Last Updated:

প্রয়াত হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শশী কাপুর ৷ সোমবার মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেতা

#মুম্বই: প্রয়াত হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শশী কাপুর ৷ সোমবার মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার এই জনপ্রিয় অভিনেতা ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ ৷ গত তিন সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন শশী কাপুর ৷
৬০ থেকে ৭০ দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন শশী কাপুর ৷ বক্স অফিসে একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি ৷ কেরিয়ারের প্রথম দিকে হিন্দি সিনেমার চকোলেট হিরো হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ তবে পরে নিজের ইমেজকে বদলে নিয়ে কখনও কমেডি, কখনও অ্যাকশন হিরো আবার আর্ট হাউজ সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল শশী কাপুরকে ৷
advertisement
advertisement
সিনেমায় অভিনয় করার আগে থিয়েটারেই অভিনয় করতেন শশী কাপুর ৷ ইন্ডাস্ট্রিতে বলবীর নামেও পরিচিত ছিলেন তিনি ৷ জব জব ফুল খিলে, কন্যাদান, শর্মিলি, আ গলে লগ জা, রোটি কাপড়া অউর মাকান, চোর মচায়ে শোর, দিওয়ার, কভি কভি, ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল ৷
advertisement
১৯৮৪ সালে স্ত্রী জেনেফারের মৃত্যুর পরই নিজেকে সিনেমা থেকে সরিয়ে নেন শশী ৷ দীর্ঘদিন ভুগেছেন একাকীত্বেও ৷ শশী কাপুরের মৃত্যুতে যেন শেষ হয়ে গেল বলিউডের এক উজ্জ্বল যুগের ৷ বলিউডের এই মহান অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত দেশের ফিল্মি জগত৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নায়ক যখন শশী: রোমান্টিক, কমেডিয়ান, মেলোড্রামাটিক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement