advertisement

শীতের কলকাতা ও অঞ্জন দত্ত, এক অজানা সফরে নিয়ে যাবে বলো অঞ্জন

Last Updated:

তিনি ফেসবুক পোস্টেই বিস্তারিত লিখেছেন, চলো অঞ্জনের আদল হলেও এটি একেবারেই অন্য রকম ভাবে বানানো। একে ছবি, ডকু-ফিচার, ভিডিও ইন্টারভিউ যা খুশি বলতে পারেন।

#কলকাতা: শীতের কলকাতা মানে শহরটা পাল্টে যাওয়া৷ আদুরে হয়ে ওঠা তিলোত্তমার দিকে এক বার নজর ফিরিয়ে দেখলে কেমন যেন অচেনা ঠেকে অনেকেরই৷ শহরের রূপ যেন পাল্টে যায়৷ আসে ক্রিস্টমাস, ইংরাজি বর্ষশেষ, পার্কস্ট্রিট হয় কলকাতার প্রেয়সী৷ সেই শীতের মরশুমেই এক অনন্য নিবেদন মুক্তি পেল ইন্টারনেট মাধ্যমে৷ ‘বলো অঞ্জন’, দেবর্ষি বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা ও পরিচালনায় কলকাতাকে বুকে নিয়ে চলা অভিনেতা, সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, নাট্যপরিচালক অঞ্জন দত্ত বললেন তাঁর জীবনের কথা৷ শীতের কলকাতায় যেন নস্ট্যালজিক হল মন৷
এই বলো অঞ্জন ছবির পরিচালক দেবর্ষি ফেসবুকে লিখেছেন, ‘‘ফাইনালি রিলিজ করছে বলো অঞ্জন। অঞ্জন দত্তর সাথে আমার তথা আমার প্রজন্মের এনকাউন্টার।’’ এই এনকাউন্টার শব্দটিই নতুন মাত্রা দান করেছে এই ছবিকে৷
advertisement
advertisement
তিনি ফেসবুক পোস্টেই বিস্তারিত লিখেছেন, ‘চলো অঞ্জনের আদল হলেও এটি একেবারেই অন্য রকম ভাবে বানানো। একে ছবি, ডকু-ফিচার, ভিডিও ইন্টারভিউ যা খুশি বলতে পারেন। ক্যামেরা করেছে দেবপ্রিয়, কো-অর্ডিনেট করেছে উষ্ণক আর এডিট করেছে আদিত্য। পোস্টার করে দিয়েছেন হিরণদা এক কথায়, ইন্টারভিউও দিয়েছেন। এরা ছাড়া কাজটি হত না।’ এই ছবি সব মিলিয়ে এক নতুন করে এক ইতিহাসকে ধরার চেষ্টা বলা যেতে পারে৷ বলা যেতে পারে দুই প্রজন্মের এক গেরিলা যুদ্ধ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শীতের কলকাতা ও অঞ্জন দত্ত, এক অজানা সফরে নিয়ে যাবে বলো অঞ্জন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement