advertisement

৩ বছরের শিশু গাইল ‘অপরাধী’, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:
#চট্টগ্রাম: ঢাকার সঙ্গীত শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’গানটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে ৷ আর সেই গানের উত্তর গানে গানে দিয়ে জনপ্রিয় হয়ে গিয়েছেন ইউটিউবার টুম্পা খান সুমি ৷ তরুণ সঙ্গীত শিল্পী আরমানও টুম্পার গানের ভূয়সী প্রশংসা করেছেন ৷
এ বার ‘পোলা রে পোলা’গানটি গইল মাত্র সাড়ে তিন বছরের একটি শিশু ৷ নাম ইয়াশফা ৷ চট্টগ্রামে বাসিন্দা নার্গিস রুপা তাঁর মেয়ের সেই গানের ভিডিওটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন ৷ আর তারপর থেকেই একরত্তির জনপ্রিয়তা তুঙ্গে ৷ ইতিমধ্যেই ছোট্ট ইয়াশফার গানের ভিডিওটি প্রায় ১.৯ মিলিয়ন  মানুষ দেখে ফেলেছেন ৷ গানের ভিডিওটি ৪৫ হাজার মানুষ ইতিমধ্যেই শেয়ার করে ফেলেছেন ৷
advertisement
ইয়াশফার মা নার্গিস ফেসবুকে সেই ভিডিওটি পোস্ট করে লিখেছেন-‘‘আমার ছোট পাখি ইয়াশফা, ওর বয়স সাড়ে তিন প্লাস ঠিক করে কথা বলতে না শিখলেও গানের প্রতি তার অনেক আগ্রহ! কিছু দিন ধরে অপরাধী গানটা হিট হওয়াতে কয়েকবার শুনলাম,ভালোই লেগেছিল।
advertisement
মজার ব্যাপার হল আমি শোনার সময় আমার পাকনা বুড়িটা শুনে শুনে কয়েক লাইন মুখস্থ করে গানটা গাওয়া শুরু করল। চিন্তা করলাম শেয়ার করি সবার সাথে। সবাই আমার মেয়ে ইয়াশফার জন্য দোয়া করবেন।’’
advertisement
দেখুন সেই ভিডিও
আর সত্যি মজার বিষয় হল-ভিডিওটি দেখলেই বোঝা যাবে, গানটি সম্পূর্ণ মুখস্থ ওই ছোট্ট শিশুটির ৷ এমনকী গান করার সময় তার অভিব্যক্তি দেখে আপ্লুত নেটিজেনরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৩ বছরের শিশু গাইল ‘অপরাধী’, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement