advertisement

West Bengal Lok Sabha Result: প্রাথমিক ট্রেন্ডে তমলুকে এগিয়ে দেবাংশু, কাঁথিতে সামান্য ভোটে এগিয়ে সৌমন্দু! অধিকারী-গড়ে 'আঘাত'?

Last Updated:

West Bengal Lok Sabha Elections 2024 Result: তমলুকে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে ৬৪৪ ভোটে। পিছিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

জোর টক্কর
জোর টক্কর
কাঁথি: কাঁথি-তমলুকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত কাঁথিতে ১৯৭৩ ভোটে এগিয়ে বিজেপি। কাঁথিতে তৃণমূল-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই। অপরদিকে, তমলুকে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে ৬৪৪ ভোটে। পিছিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এ রাজ্যের ৪২ আসনে ভোট হয়েছে। এরমধ্যে অন্যতম দুই হাইভোল্টেজ কেন্দ্র কাঁথি, তমলুক। লড়াই ত্রিমুখী হলেও আসলে লড়াইটা দুই ফুলের। প্রেস্টিজ ফাইট বলা চলে। রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।
তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৬৪৪ ভোটে এগিয়ে। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের এখনও প্রাপ্ত ভোট ১১৪১১। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও পেয়েছেন ১০৭৬৭। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এখনও পেয়েছেন ১২০৩ ভোট।
advertisement
advertisement
সূত্রের খবর, সেই বৈঠকেই গণনার দিনের স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেন অভিষেক। গণনার বিশেষ দিনে কারা, কোথায়, কীভাবে গোটা গণনা কর্মকাণ্ড নজরে রাখবেন তার ধাঁচা তৈরি করে দেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Lok Sabha Result: প্রাথমিক ট্রেন্ডে তমলুকে এগিয়ে দেবাংশু, কাঁথিতে সামান্য ভোটে এগিয়ে সৌমন্দু! অধিকারী-গড়ে 'আঘাত'?
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement