advertisement

Mamata Banerjee: 'মাছের মাথা আর লেজ'...! NRC-CAA নিয়ে তীব্র 'কটাক্ষ', পরিযায়ীদের বিশেষ বার্তা মমতার

Last Updated:

Mamata Banerjee: খুশির ইদ উপলক্ষে বৃহস্পতিবার রেড রোডে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফের বিভিন্ন নির্বাচনী ইস্যু নিয়ে মুখর হন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: খুশির ইদ উপলক্ষে বৃহস্পতিবার রেড রোডে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফের বিভিন্ন নির্বাচনী ইস্যু নিয়ে মুখর হন মমতা।
এদিনের রেড রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ঘৃণা করতে জানি না। আমরা আলাদা নয়। আমরা এনআরসি নয়। সিএএ নয়। একসঙ্গে থাকলে কেউ কিছু করতে পারবে না। আমরা মৃত্যুকে ভয় করি না। মানুষের পাশে আছি। আপনাদের কাছ থেকে শিখেছি আমি মৃত্যুকে ভয় পাইনা। মৃত্যু আমাকে ভয় পায়।”
advertisement
বিজেপি ও কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, “কেউ কেউ ভাবে ভোট এলে ইডি, সিবিআই, আইটিতে গ্রেফতার করো। আমি বলেছি একটা জেল তৈরি করো। সকলকে গ্রেফতার করো। বাংলায় যে লোক আছে সকলকে পারবে জেলে রাখতে?”
advertisement
তৃণমূল সুপ্রিমোর কথায়, “আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে কী হবে সেটা ইন্ডিয়া জোট বুঝবে। এখানে আমরা লড়াই করছি। একটা ভোট বিজেপিকে দেবেন না।”
মমতার চরম তোপ, “মাছের মাথা এনআরসি আর মাছের লেজ সিএএ। মাঝেরটা হল ইউনিফর্ম সিভিল কোড। ওরা দাঙ্গা করতে চায়। কেউ দাঙ্গা করতে এলে মাথা ঠান্ডা রাখুন। একটা চকলেট বোম ফাটলে এনআইএ আসে। সকলকে গ্রেফতার করতে থাকলে একটা সময় কোনও লোক আর থাকবে না। যতই বদমায়েশি হোক, চক্রান্ত হোক, নোংরামো হোক, মনে রাখবেন আপনাদের ইমানদাড়ি শান্তিতে রেখেছে। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। জুলমবাজি নয়, ভাওতাবাজি নয়। একতাই আমাদের ধর্ম।”
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: 'মাছের মাথা আর লেজ'...! NRC-CAA নিয়ে তীব্র 'কটাক্ষ', পরিযায়ীদের বিশেষ বার্তা মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement