advertisement

Mamata Banerjee helicopter injury: হেলিকপ্টারে উঠতে গিয়ে কীভাবে পড়ে গেলেন মমতা? দেখুন ভিডিও

Last Updated:

দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের পরই দেখা যায়, আসনে বসার সময় কোনওভাবে হেলিকপ্টারের নীচে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷

দুর্গাপুর: আসানসোলের কুলটিতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারের ভিতরে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  এ দিন হেলিকপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে ওঠার পর আসনে বসতে গিয়ে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷
এ দিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল মমতার৷ দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের পরই দেখা যায়, আসনে বসার সময় কোনওভাবে হেলিকপ্টারের নীচে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
এই ঘটনায় সম্ভবত মুখ্যমন্ত্রীর পায়ে কিছুটা চোট লাগে৷ যদিও সেই ধাক্কা সামলে কিছুক্ষণের মধ্যেই কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ কুলটির সভাতেও সামান্য খুুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে৷
গত বছরও জুন মাসে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালীন দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ সেই সময় হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী৷
advertisement
এ দিন অবশ্য চোট সামলেই কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বক্তব্যও রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তাঁর এ দিনের চোট আদৌ গুরুতর কি না, তা এখনও স্পষ্ট নয়৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee helicopter injury: হেলিকপ্টারে উঠতে গিয়ে কীভাবে পড়ে গেলেন মমতা? দেখুন ভিডিও
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement