advertisement

Lok Sabha Election 2024 Load shedding: বজ্রপাতে বিদ্যুৎ বিভ্রাট! অন্ধকারেই ভোট, প্রতীক চিনতে শোচনীয় অবস্থা ভোটারের

Last Updated:

Lok Sabha Election 2024 Load shedding: বজ্রপাতের জেরে বিদ্যুৎ বিভ্রাট। অন্ধকারে ভোট, প্রতীক চিনতে শোচনীয় অবস্থা, ভোট কর্মীরাও নাজেহাল। বজ্রপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেউলী অঞ্চলের নারকেলডাঙ্গা গ্রামে। ভোটদানে অসুবিধায় পড়তে হয়েছে ভোটারদের।

+
বজ্রপাতে

বজ্রপাতে বিদ্যুৎ বিভ্রাট! অন্ধকারেই ভোট, প্রতীক চিনতে শোচনীয় অবস্থা ভোটারের

উত্তর ২৪ পরগনা: বজ্রপাতের জেরে বিদ্যুৎ বিভ্রাট। অন্ধকারে ভোট, প্রতীক চিনতে শোচনীয় অবস্থা, ভোট কর্মীরাও নাজেহাল। বজ্রপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেউলী অঞ্চলের নারকেলডাঙ্গা গ্রামে। ভোটদানে অসুবিধায় পড়তে হয়েছে ভোটারদের।
বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিণঘাটা বিধানসভার অন্তর্গত চাকদা ব্লকে দেউলি গ্রাম পঞ্চায়েতে নারকেলডাঙ্গা ৪৭ নম্বর বুথে বিদ্যুৎ না থাকার জন্য ভোট দিতে অসুবিধা সম্মুখীন বহু ভোটার।
advertisement
ভোটারদের অভিযোগ অন্ধকারের কারণে প্রতীক বুঝে উঠতে পারছেন না তারা। কিছু সময় আগে ঝড়-বৃষ্টিতে বজ্রপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে ওই এলাকায়। ফলে এই সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ ভোটাররা। অপরদিকে ভোট কর্মীরাও নাজেহাল এই অভিযোগ শুনতে শুনতে।
advertisement
অন্যদিকে, বাগদা হাই স্কুলের ৭১ ও ৭৩ নম্বর বুথে ঝড় বৃষ্টির কারণে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে বিদ্যুৎ নেই সমস্যায় পৌঁছে ভোট দিতে মানুষ, ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। উল্লেখ্য সমগ্র বনগাঁ লোকসভা এলাকার বিভিন্ন স্থানে আচমকা বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিপাতের কারণে ভোট কক্ষে সাময়িকভাবে ব্যাঘাত ঘটে ভোট দান প্রক্রিয়ায়। যদিও পরবর্তী সময়ে ভোট প্রক্রিয়া স্বাভাবিক পরিস্থিতিতে আসে বলেই জানা যায়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024 Load shedding: বজ্রপাতে বিদ্যুৎ বিভ্রাট! অন্ধকারেই ভোট, প্রতীক চিনতে শোচনীয় অবস্থা ভোটারের
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement