advertisement

Bongaon Election Results 2024 : নাগরিকত্ব তাসেই বনগাঁ জয় বিজেপির? বিশ্বজিৎ দাসকে হারিয়ে দ্বিতীয় বার সাংসদ হলেন শান্তনু ঠাকুর

Last Updated:

Bongaon Election Results 2024 : রাজ্য জুড়ে বিপর্যস্ত হলেও বনগাঁয় জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি। এই নিয়ে টানা দ্বিতীয় বার বনগাঁয় আধিপত্য বজায় রখল বিজেপি।

বনগাঁয় জিতল বিজেপি
বনগাঁয় জিতল বিজেপি
বনগাঁ: রাজ্য জুড়ে বিপর্যস্ত হলেও বনগাঁয় জয়ের ধারা অব্যাহত রাখল বিজেপি। এই নিয়ে টানা দ্বিতীয় বার বনগাঁয় আধিপত্য বজায় রখল বিজেপি। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ৭৩,৬৯৩ ভোটে হারিয়ে বনগাঁকে নিজেদের দখলে রাখলেন শান্তনু ঠাকুর।
বনগাঁয় সবচেয়ে বড় ফ্যাক্টর মতুয়া ভোট। ২০২১ সালের বিধানসভা ভোটে বনগাঁ লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে ৫টি বিধানসভায় জিতেছিল বিজেপি, শুধুমাত্র একটাই তৃণমূলের দখলে ছিল। সেই ধারাই বজায় রইল ২০২৪ সালে। যদিও বনগাঁর ভোটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মতুয়া ভোট। ভোটের আগেই সিএএ কার্যকর করেছিল কেন্দ্রীয় সরকার। বড় সময় ধরেই নাগরিকত্বের দাবি ছিল মতুয়াদের। বলা হয়ে থাকে সিএএ কার্যকর করে আসলে মতুয়া ভোটকেই নিজের কাছে টানতে চেয়েছল বিজেপি। সেই লক্ষ্যে কিছুটা হলেও সফল কেন্দ্রের শাসকদল।
advertisement
advertisement
বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে ৭৩৬৯৩ ভোটে হারিয়ে জিতলেন শান্তনু ঠাকুর। তবে বনগাঁয় ভোট কমেছে বাম-কংগ্রেসের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১১২৭৪০ ভোট পেয়েছিল বাম-কংগ্রেস, এ বার সেখানে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, পেয়েছে ৬৫১৭৬ ভোট। বাম-কংগ্রেসে প্রসঙ্গত গত বারের লোকসভা ভোটে বনগাঁয় পরাজিত প্রার্থী মমতাবালা ঠাকুরকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Bongaon Election Results 2024 : নাগরিকত্ব তাসেই বনগাঁ জয় বিজেপির? বিশ্বজিৎ দাসকে হারিয়ে দ্বিতীয় বার সাংসদ হলেন শান্তনু ঠাকুর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement