advertisement

Gujarat Assembly Election 2022 || গুজরাতে এগিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল! মোদিরাজ্যে চলছে গণনা, অনেকটাই পিছিয়ে কংগ্রেস

Last Updated:

এবারে জিতলে টানা সপ্তম বার গুজরাতে সরকার গঠন করবে পদ্ম ব্রিগেড৷ ফলাফলের অপেক্ষায় গোটা দেশ ৷

এগিয়ে বিজেপি
এগিয়ে বিজেপি
#আহমেদাবাদ: গুজরাতের ঘাটলোদিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। বিজয় রূপানির ইস্তফা দেওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে গুজরাতের ঘাটলোদিয়ার বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলকে। এই  বিধানসভা ভোট পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন পতিদার সম্প্রদায়ের এই বিধায়ক। সাড়ে সাত বছরে গুজরাটে তিন বার মুখ্যমন্ত্রীর মুখ বদলাতে হয়েছে গেরুয়া শিবিরকে।
টিভি নাইন-এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন। জন কী বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৭ থেকে ১৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৪-৫১টি আসন। আপের হাতে আসতে পারে ৬-১৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ১-২টি আসন। P-MARQ- এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে পারে ১২৮-১৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। আপ পেতে পারে ২ থেকে ১০টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ টি আসন।
advertisement
এবারে জিতলে টানা সপ্তম বার গুজরাতে সরকার গঠন করবে পদ্ম ব্রিগেড৷ ফলাফলের অপেক্ষায় গোটা দেশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Assembly Election 2022 || গুজরাতে এগিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল! মোদিরাজ্যে চলছে গণনা, অনেকটাই পিছিয়ে কংগ্রেস
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement