advertisement

West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

Last Updated:

West Bengal Job Alert: জেলায় ৩ হাজার টাকা দৈনিকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ। মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরি সুযোগ
চাকরি সুযোগ
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে স্পেশ্যালিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসক পদে এই নিয়োগ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত স্পেশ্যালিস্ট চিকিৎসকদের দৈনিক ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হবে। প্রতিদিন কাজের জন্য ৩ হাজার টাকা করে সম্মানিক নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া আবশ্যক এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে হতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খরচ হবে না ১ টাকাও, ডাকতে হবে না টেকনিশিয়ান! ১০ মিনিটে বাড়ির এসি সার্ভিস করুন চালানো শুরুর আগে, পদ্ধতি জানুন
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (https://north24parganas.gov.in) গিয়ে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপনি যোগ্য প্রার্থী ও আগ্রহী হলে আজই সুযোগ নিতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
  • উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।

  • এমবিবিএস পাশ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

  • আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement