advertisement

WBBSE Madhyamik Result 2024: মেয়েদের কাছে হেরে গেল ছেলেরা! মাধ্যমিকে ছাত্রীদের জয়জয়কার, চমকে দিল বীরভূমের পুষ্পিতা

Last Updated:

WBBSE Madhyamik Result 2024: চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে। এই বছর মাধ‍্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ। এবছরও গত বছরের মত ছেলেদের পাশের হারে টেক্কা দিল মেয়েরা।

মেয়েদের কাছে হেরে গেল ছেলেরা!
মেয়েদের কাছে হেরে গেল ছেলেরা!
কলকাতাঃ ৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন।
আরও পড়ুনঃ মাধ্যমিকে পাশের হারে সেরা কালিম্পং, দ্বিতীয়তে পূর্ব মেদিনীপুর! কলকাতার স্থান চমকে দেবে
চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে। এই বছর মাধ‍্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ। এবছরও গত বছরের মত ছেলেদের পাশের হারে টেক্কা দিল মেয়েরা। ছেলে পরীক্ষার্থী পাশ করছে প্রায় ৪ লাখ সেখানে
advertisement
মেয়ে পরীক্ষার্থী পাশ করছে ৫ লাখ। মেয়েদের মধ‍্যে প্রথম এবং সার্বিক তৃতীয় বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাই স্কুলের পুষ্পিতা বাঁশুরি। তাঁর প্রাপ্ত সংখ‍্যা ৬৯১।
advertisement
চলতি বছর, মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ২০২৩ পরীক্ষার্থী ছিল ৬,৮২,৩২১ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2024: মেয়েদের কাছে হেরে গেল ছেলেরা! মাধ্যমিকে ছাত্রীদের জয়জয়কার, চমকে দিল বীরভূমের পুষ্পিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement