advertisement

UGC NET: ‘হাল ছেড়ো না...’ ২ বারের ব্যর্থতাকে হারিয়ে জয়! NET-এ বাংলায় প্রথম যাদবপুরের লোপামুদ্রা

Last Updated:

UGC NET: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী লোপামুদ্রা জানা মোট ৩০০ নম্বরের মধ্যে ২৩২ নম্বর পেয়ে বাংলায় সারা দেশে সম্ভাব্য প্রথম। এর আগে তিনি দু’বার নেট পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন৷

‘হাল ছেড়ো না...’ ২ বারের ব্যর্থতাকে হারিয়ে জয়! NET-এ বাংলায় প্রথম যাদবপুরের লোপামুদ্রা
‘হাল ছেড়ো না...’ ২ বারের ব্যর্থতাকে হারিয়ে জয়! NET-এ বাংলায় প্রথম যাদবপুরের লোপামুদ্রা
হাওড়া: গবেষণার যোগ্যতামান যাচাইয়ের পরীক্ষা নেট(NET)-এ সারা দেশে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করলেন বাংলার মেয়ে৷ যাদবপুরের প্রাক্তনী লোপামুদ্রা জানার এর আগে দু’বার নেট পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন৷ কিন্তু তিনি হাল ছাড়েননি৷ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, তৃতীয়বারেই চ্যাম্পিয়ন লোপামুদ্রা৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী লোপামুদ্রা জানা মোট ৩০০ নম্বরের মধ্যে ২৩২ নম্বর পেয়ে বাংলায় সারা দেশে সম্ভাব্য প্রথম। তাঁর নজিরবিহীন সাফল্যের পেছনে রয়েছে হতাশার গল্পও৷ পরপর দুবার জেআরএফ হাতছাড়া হয় লোপামুদ্রার৷ তবে ব্যর্থতার পরোয়া না করে, সেখান থেকে শিক্ষা নিয়েই তৃতীয়বারে কৃতিত্বের সঙ্গে সফল হয়েছেন তিনি৷
advertisement
advertisement
হাওড়ার শ্যামপুরের বাসিন্দা লোপামুদ্রা স্নাতক হয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। কলেজেও কৃতিত্বের স্বাক্ষর৷ ২০২২ সালে বাংলা বিভাগে প্রথম হয়ে পেয়েছিলেন স্বর্ণপদক৷ এর পর স্নাতকোত্তরের জন্য ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ মাস্টার্স পড়াকালীন দু’বার নেট দিয়ে ব্যর্থ হলেও তৃতীয়বারে সফল লোপামুদ্রা৷
প্রসঙ্গত, নেট-পরীক্ষায় এর আগেও সারা দেশে প্রথম স্থান অধিকার করে নজর কেড়েছিলেন বঙ্গতনয়া নিলুফা ইয়াসমিন৷ UGC NET JRF 2025 পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইণ্ডিয়া র‍্যাঙ্ক ১ অর্জন করেছিলেন তিনি৷ নিলুফা ইয়াসমিন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা।
advertisement
ছোট বয়সে স্কুল জীবনের শুরু থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন নিলুফা। পরবর্তী সময়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও নিলুফা তাঁর মেধার পরিচয় দিয়েছেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগ্রহ থেকেই নিলুফা UGC NET ও JRF-এর প্রস্তুতি শুরু করেন। চূড়ান্ত সাফল্যও অর্জন করেন।
advertisement
নিলুফা এখনও কাটোয়ার তরুণ-তরুণীদের কাছে অনুপ্রেরণা। কেননা তিনি প্রমাণ করে দিয়েছেন প্রতিভা,পরিশ্রম ও সাহস থাকলে সীমাবদ্ধতা কোনও বাধা হতে পারে না। বাংলাকে গর্বিত করা বঙ্গতনয়াদের সাফল্যের তালিকায় এখন জ্বলজ্বল করছে নিলুফা ইয়াসমিনের নাম।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UGC NET: ‘হাল ছেড়ো না...’ ২ বারের ব্যর্থতাকে হারিয়ে জয়! NET-এ বাংলায় প্রথম যাদবপুরের লোপামুদ্রা
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement