advertisement

Madhyamik Exam: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিক পরীক্ষা বর্ষার! নাচ এবং ছবি আঁকাতেও সমানভাবে পারদর্শী

Last Updated:

বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী হওয়া সত্ত্বেও বর্ষা এবছর অন্য কোনও রাইটার ছাড়াই নিজে হাতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার হাতের লেখা এতটাই সুন্দর ও স্পষ্ট যে অনেক সাধারণ শিক্ষার্থীকেও হার মানায়

+
বাড়িতে

বাড়িতে পড়াশোনা করতে ব্যস্ত বর্ষা

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরের বাসিন্দা বর্ষা শর্মা এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে। সে রাধারানীর নারী শিক্ষা মন্দিরের দশম শ্রেণীর ছাত্রী। জন্মের পর থেকেই বর্ষা শারীরিকভাবে স্বাভাবিক নয় বিশেষভাবে সক্ষম। তার দু’হাতের আঙুল প্রায় নেই বললেই চলে, এমনকি মুখের সঙ্গে জিভও মাংসপেশির সঙ্গে যুক্ত। তবুও এই সমস্ত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সে এগিয়ে চলেছে শিক্ষার আলোয়।
ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী বর্ষা। তার প্রিয় বিষয় বাংলা হলেও ভৌত বিজ্ঞান তাকে কিছুটা কঠিন মনে হয়। তবে সেই দুর্বলতাকেই শক্তিতে পরিণত করতে সে ভৌত বিজ্ঞানের ওপর বেশি জোর দিয়ে পড়াশোনা করছে। নিয়মিত গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষকেরা তাকে সর্বতোভাবে সাহায্য করে চলেছেন।
advertisement
advertisement
বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী হওয়া সত্ত্বেও বর্ষা এবছর অন্য কোনও রাইটার ছাড়াই নিজে হাতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার হাতের লেখা এতটাই সুন্দর ও স্পষ্ট যে অনেক সাধারণ শিক্ষার্থীকেও হার মানায়। পড়াশোনার প্রতি তার একাগ্রতা ও আত্মবিশ্বাস সকলের প্রশংসা কুড়িয়েছে। পড়াশোনার পাশাপাশি বর্ষা আঁকা শেখে এবং নিয়মিত নাচের অনুশীলন করে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নাচে সাফল্য অর্জন করেছে সে। অঙ্কন শিক্ষাতেও একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে।
advertisement
বর্ষার বাবা মনোজিৎ শর্মা জানান, জন্মের মাত্র ১৫ দিনের মধ্যেই শারীরিক সমস্যার লক্ষণ দেখা দিলে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ভবিষ্যতে তার অবস্থার উন্নতি হতে পারে। বর্তমানে বর্ষা আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী।
ভবিষ্যতে সমাজসেবামূলক কাজ করার পাশাপাশি ব্যাংকের চাকরি পাওয়ার স্বপ্ন দেখে সে। রাজ্য সরকার বিভিন্নভাবে পাশে দাঁড়ানোয় তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শারীরিক সীমাবদ্ধতা কখনও বর্ষার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তার অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম আজ সমাজের সামনে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তার বিদ্যালয়ে রাধারানী নারী শিক্ষা মন্দিরের শিক্ষিকা গণ সকল ছাত্রীর শুভকামনা রাখার সাথে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাকে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিক পরীক্ষা বর্ষার! নাচ এবং ছবি আঁকাতেও সমানভাবে পারদর্শী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement