advertisement

Success Story: মিস ইন্ডিয়া-র প্রস্তুতি ছেড়ে UPSC পরীক্ষা, প্রাক্তন মডেল তাসকীন আজ সফল IAS অফিসার

Last Updated:

Success Story: শেষ পর্যন্ত মিস ইন্ডিয়া হওয়ার যাত্রা মাঝপথে বন্ধ রেখে প্রস্তুতি নিয়েছেন ইউপিএসসি পরীক্ষার৷ সকলের সামনে দৃষ্টান্ত তৈরি করা তাসকীন খান এখন ব্যস্ত আইএএস অফিসার৷

তাসকীন খান এখন ব্যস্ত আইএএস অফিসার
তাসকীন খান এখন ব্যস্ত আইএএস অফিসার
নয়াদিল্লি : পড়াশোনার পথ ছেড়ে মডেলিংয়ে পা রাখা-এই ছবি বেশ প্রচলিত৷ চেনা ছকের উল্টো ছবিও সত্যি৷ মডেলিংয়ের রঙিন দুনিয়া ছেড়ে আইএএস হওয়ার স্বপ্ন দেখেছেন সেরকমই এক তরুণী৷ শেষ পর্যন্ত মিস ইন্ডিয়া হওয়ার যাত্রা মাঝপথে বন্ধ রেখে প্রস্তুতি নিয়েছেন ইউপিএসসি পরীক্ষার৷ সকলের সামনে দৃষ্টান্ত তৈরি করা তাসকীন খান এখন ব্যস্ত আইএএস অফিসার৷
২০১৬-১৭ সালে মিস দেহরাদূন এবং মিস উত্তরাখণ্ড খেতাব পাওয়া তাসকীন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়৷ বলিউড তারকা কঙ্গনা রানাউতের মিমিক্রি করে প্রচারের আলোয় আসেন তিনি৷ ধীরে ধীরে এগোচ্ছিলেন মিস ইন্ডিয়া হওয়ার লক্ষ্যে৷ মাঝপথে পাল্টে গেল জীবনের গতিপথ৷ মডেলিং-এর শখ শিকেয় তুলে প্রস্তুতি নিলেন ইউপিএসসি পরীক্ষার৷ সাফল্য পান চতুর্থ প্রচেষ্টায়৷
আরও পড়ুন : ধেয়ে আসবে ‘লা নিনা’! বর্ষায় প্রবল বৃষ্টি ভারতে! ভারী বর্ষণের পূর্বাভাস মে থেকেই, ভয়ঙ্কর আশঙ্কা বিজ্ঞানীদের
ইনস্টাগ্রামে তাসকীনের এক ফলোয়ার তাঁকে পরামর্শ দেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে৷ বাবার অবসরগ্রহণের পর সেই পথেরই যাত্রী হন তাসকীন৷ প্রস্তুতিতে যাতে ছেদ না পড়ে তার জন্য বাড়ি ছেড়ে থাকতে শুরু করেন ধর্মীয় প্রতিষ্ঠানে৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Taskeen Khan (@taskeeenkhan)

advertisement
বাবার সামান্য পেনশনে ভর করেই চলতে থাকে প্রস্তুতি৷ যাত্রাপথ বিশেষ মসৃণ ছিল না৷ পরীক্ষায় বসে তিন বার ব্যর্থও হন৷ তবুও হার মানেনি তরুণী৷ অবশেষে ২০২০ সালে চতুর্থ প্রচেষ্টায় আসে সাফল্য৷
সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৭৩৬৷ এখন তিনি পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা৷ সামাজিক মাধ্যমেও দারুণ জনপ্রিয় তাসকীন৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: মিস ইন্ডিয়া-র প্রস্তুতি ছেড়ে UPSC পরীক্ষা, প্রাক্তন মডেল তাসকীন আজ সফল IAS অফিসার
Next Article
advertisement
Chinsurah News: দু বছর আগে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন, সেই বিজেপি নেতাকে দেখতেই হাসপাতালে তৃণমূল বিধায়ক! চুঁচুড়ায় শুরু তরজা
দু বছর আগে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন, সেই বিজেপি নেতাকে দেখতেই হাসপাতালে তৃণমূল বিধায়ক! চুঁচুড়ায় শুরু তরজা
  • ভোটের আগে সৌজন্য! হাসপাতালে ভর্তি বিজেপি নেতাকে দেখতে হঠাৎ হাজির হলেন তৃণমূল বিধায়ক। মানবিক কারণেই তিনি বিজেপি নেতাকে দেখতে এসেছেন বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement