advertisement

Success Story: কলেজ শেষে চাকরি নয়, চিত্রকর হতে চান তিনি! কাঁথির কলেজ পড়ুয়ার অবাক করা প্রতিভা

Last Updated:

Success Story: কাঁথি প্রভাতকুমার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শিবাশীষ দাস। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই তাঁর মন ছিল রং-তুলির জগতে। বাকি বন্ধুদের মত বড় হয়ে চাকরি করার স্বপ্ন তাঁর ছিল না।

+
শিবাশীষ

শিবাশীষ দাস

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: না, কলেজ শেষে সে কোনও কর্পোরেট সেক্টরে চাকরি করতে চায় না। না চায় কোনও সরকারি চাকরি। সে হতে চায় চিত্রকর। কাঁথি প্রভাতকুমার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শিবাশীষ দাস। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই তাঁর মন ছিল রং-তুলির জগতে। বাকি বন্ধুদের মত বড় হয়ে চাকরি করার স্বপ্ন তাঁর ছিল না। বরং নিজের আঁকা ছবি দিয়েই পরিচিতি তৈরি করতে চান তিনি।
কলেজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সে নিজের শিল্পচর্চা নিয়েই ব্যস্ত থাকে। অবসর পেলেই হাতে তুলে নেয় রং আর তুলি। আজ রাজ্যস্তরে জয়ী সে।  মাত্র দশ বছর বয়স থেকেই রং তুলির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। স্কুলে পড়ার সময় থেকেই খাতার পাতা ভরে যেত তার আঁকিবুকিতে। অনেক সময় পড়ার খাতাতেও ছবি আঁকতে দেখা যেত তাকে। শিক্ষকরা প্রথমে বিরক্ত হলেও পরে তার প্রতিভা চিহ্নতে পারেন। পরিবারও তাঁকে উৎসাহ দিতে শুরু। পড়াশোনার ফাঁকেও নিয়মিত আঁকা অনুশীলন করতে থাকে। প্রকৃতি, মানুষের মুখ, গ্রামবাংলার দৃশ্য—সবকিছুই তাঁর ছবিতে উঠে আসে। ছোট ছোট খাতায় সে নিজের কল্পনার জগৎ তৈরি করত। সেই আঁকিবুকিই একসময় তার বড় স্বপ্নের পথ খুলে দেয়।
advertisement
advertisement
প্রথমে সে স্থানীয় বিভিন্ন আঁকার প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে। একের পর এক প্রতিযোগিতায় প্রতিবাদ ছাপ রাখেন তিনি। পরে সুযোগ আসে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার। সেখানেও তাঁর ছবি বিচারকদের নজর কেড়ে নেয়। ধীরে ধীরে তাঁর নাম ছড়িয়ে পড়ে জেলার বাইরেও। এরপর রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায় শিবাশীষ। তাঁর ছবির ভাবনা আর নিখুঁত তুলির টান অনেককেই মুগ্ধ করে। বিভিন্ন জেলার প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে সে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। একাধিক পুরস্কার ও সম্মানও অর্জন করেছেন তিনি।
advertisement
এখন তার স্বপ্ন আরও বড়। একদিন সে একজন বিখ্যাত চিত্রকর হতে চায়। নিজের ছবির মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে চায় সে। তার মতে, ছবি শুধু রং আর কাগজ নয়। ছবির মধ্যে থাকে মানুষের অনুভূতি আর গল্প। তাই প্রতিটি ছবির মধ্যে সে নতুন কিছু ভাবনা রাখার চেষ্টা করে। কলেজের পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে সে। ভবিষ্যতে বড় প্রদর্শনীতে নিজের ছবি তুলে ধরার স্বপ্নও রয়েছে তার। শিবাশীষের এই প্রতিভা দেখলে অনেকেই থমকে যান। পড়াশোনার ফাঁকেও সে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: কলেজ শেষে চাকরি নয়, চিত্রকর হতে চান তিনি! কাঁথির কলেজ পড়ুয়ার অবাক করা প্রতিভা
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement