স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা! ৫৪৪ প্রার্থীর আবেদন বাতিল SSC-র!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Tias Banerjee
Last Updated:
স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ২০১৬ সালের অযোগ্য ৫৪৪ জনের আবেদন বাতিল করেছে, স্বচ্ছতা বজায় রাখতে তথ্য প্রকাশ করেছে এসএসসি।
রাজ্যে স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় ফের বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার আগেই স্ক্রুটিনিতে ধরা পড়ল একাধিক অযোগ্য প্রার্থীর আবেদন। কমিশনের তরফে জানানো হয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট ২৮৮ ও ২৫৬ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে।
এসএসসি সূত্রে জানা গিয়েছে, বাতিল হওয়া এই প্রার্থীরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য হিসেবে চিহ্নিত ছিলেন। সেই তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অনেকেই এবারের নিয়োগে পুনরায় আবেদন করেন। স্ক্রুটিনির সময় তাঁদের তথ্য যাচাই করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। এরপরই কমিশন বিস্তারিত তথ্য প্রকাশ করে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রার্থীপদ বাতিলের সিদ্ধান্ত নেয়।
advertisement
advertisement
কমিশন জানিয়েছে, বাতিল হওয়া প্রার্থীদের নাম, আবেদন বাতিলের কারণ এবং ২০১৬ সালের নিয়োগের রোল নম্বর-সহ সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে দাবি এসএসসির।
উল্লেখ্য, আগামী ১ মার্চ ও ৮ মার্চ স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। বিধানসভা ভোটের আগেই এই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই এডমিট কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তার আগেই স্ক্রুটিনিতে অযোগ্য প্রার্থীদের ছেঁটে ফেলে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়মমাফিক রাখতে উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2026 11:47 AM IST








