advertisement

Madhyamik Results 2022|| মাধ্যমিকের পাশের হার ৮৬.৬০, ৯৯ শতাংশ পেয়ে প্রথম স্থানে অর্ণব ও রৌণক

Last Updated:

Madhyamik Results 2022 announced: বিভিন্ন ওয়েবসাইটে ফল জানা গেলেও, সবার আগে আপনি নিজের ফলাফল জানতে পারবেন News18 Bangla-য়। রেজাল্ট জানুন bengali.news18.com-এ।

#কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2022)। তবে পরীক্ষার্থীদের ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও এক ঘণ্টা। অর্থাৎ, ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সকাল ১০টা থেকে৷ বিভিন্ন ওয়েবসাইটে ফল জানা গেলেও, সবার আগে আপনি নিজের ফলাফল জানতে পারবেন News18 Bangla-য়। রেজাল্ট জানুন bengali.news18.com-এ। এ ছাড়াও পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।
advertisement
এ বারের মেধা তালিকার শীর্ষে রয়েছেন ২ জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই। আর বর্ধমান সিএমএস স্কুলের রৌণক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।
advertisement
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ১১,২৭,৮০০ পরীক্ষার্থী। ১০,৯৮৭৭৫ জন পরীক্ষা দিয়েছেন। ৯,৪৯,৯২৭ জন পাস করেছে। পরীক্ষা বাতিল হয়েছে ১১ জনের। এ বারে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এ বারেও সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর এবং চতুর্থ স্থানে কলকাতা। কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশ।
advertisement
wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইটগুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানা যাবে। ফল জানা যাবে মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও৷ ওয়েবসাইট ছাড়াও আপনি ফল দেখতে পারবেন - এসএমএস করতে হবে- WB10

 ক্রমিক নম্বর দিয়ে ৫৬৭৬৫৭০ নম্বরে। সকাল দশটার পর থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। আজই স্কুল গুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik Results 2022|| মাধ্যমিকের পাশের হার ৮৬.৬০, ৯৯ শতাংশ পেয়ে প্রথম স্থানে অর্ণব ও রৌণক
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement