advertisement

Madhyamik Examination 2026: মাধ্যমিকে মোবাইল-কাণ্ড! এআই ভরসায় টুকলি, হুগলিতে একাধিক পরীক্ষা বাতিল

Last Updated:

Madhyamik Examination 2026: রাজ্যের বিভিন্ন জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়ার খবর সামনে এসেছে। হুগলিতেও এখনো পর্যন্ত তিনটি ঘটনা জানা গেছে। চুঁচুড়ার একটি নামি স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল পরীক্ষার্থী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: রাজ্যের বিভিন্ন জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়ার খবর সামনে এসেছে। হুগলিতেও এখনো পর্যন্ত তিনটি ঘটনা জানা গেছে। চুঁচুড়ার একটি নামি স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিল পরীক্ষার্থী। ধরা পরে তার পরীক্ষা বাতিল হয়।প্রথম দিন মোবাইল নিয়ে সেন্টারে ঢুকেছিল এক পরীক্ষার্থী তখনো পরীক্ষা শুরু না হওয়ায় তার পরীক্ষা বাতিল না হলেও মোবাইল সিজ করা হয়।
আরও পড়ুনঃ জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সুযোগ নিয়ে এসেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র
গত শনিবার এক পরীক্ষার্থী রীতিমত মোবাইলে প্রশ্নের উত্তর বের করে পরীক্ষা দেওয়ার সময় হাতেনাতে ধরা পরে। গতকাল, ভৌতবিজ্ঞান পরীক্ষার দিন হুগলির একটি গার্লস স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পরে এক ছাত্রী।
advertisement
কিন্তু মোবাইল নিয়ে কেন পরীক্ষা কেন্দ্রে ঢুকছে পরীক্ষার্থীরা?
advertisement
এন্ড্রয়েড ফোনে এআই টুলস ব্যবহার করে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এআই সব জানে তাই এখন আর চিরকুটে লিখে নিয়ে যাওয়ার হ্যাপা পোহাতে চাইছে না টুকলি করে যারা।
মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার সময় যে নির্দেশিকা দেয় তাতে স্পষ্ট করে বলা থাকে কোনও ইলেকট্রনিক গ্যাজেট স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।কেউ প্রবেশ করে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হবে।তার পরেও এআই সাহায্য নিয়ে পরীক্ষা দিতে ঝুঁকি নিচ্ছে পরীর্থীরা। আর চিন্তা বাড়াচ্ছে পর্ষদের। পরীক্ষা কেন্দ্রে পুলিশ,পরীক্ষা হলে পরীক্ষক থাকা সত্ত্বেও কি করে মোবাইল নিয়ে ঢুকছে সেটাও ভাবনার।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination 2026: মাধ্যমিকে মোবাইল-কাণ্ড! এআই ভরসায় টুকলি, হুগলিতে একাধিক পরীক্ষা বাতিল
Next Article
advertisement
Soumen Mahapatra TMC Rift: 'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
'শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না...', ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন! তমলুকে নতুন সমীরণ?
  • তৃণমূলের সঙ্গে সৌমেন মহাপাত্রের সম্পর্ক ছিন্ন হওয়ার মুখে?

  • সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক তমলুকের বিধায়ক৷

  • ভোটের আগেই বিদ্রোহী প্রাক্তন মন্ত্রী সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement