advertisement

Madhyamik Examination 2026: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সুযোগ! ডায়মন্ডহারবারে মিলছে বিনামূল্যে টোটো

Last Updated:

Madhyamik Examination 2026: ডায়মন্ডহারবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশাল সুযোগ, বিনামূল্যে মিলছে টোটো। শুধু টোটো নয় বিনামূল্যে জল, কলম দেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভার সবকটি পরীক্ষাকেন্দ্রের ছাত্র-ছাত্রীদের জন্য এই কাজ করা হয়েছে। 

টোটোতে তুলে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের
টোটোতে তুলে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ডায়মন্ডহারবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশাল সুযোগ, বিনামূল্যে মিলছে টোটো। শুধু টোটো নয় বিনামূল্যে জল, কলম দেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভার সবকটি পরীক্ষাকেন্দ্রের ছাত্র-ছাত্রীদের জন্য এই কাজ করা হয়েছে।  পরীক্ষার দিনে যানজট বা পরিবহণ সমস্যার কারণে কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি যাতে না হয় সেই জন্য ডায়মন্ড হারবারে চালু হয়েছে এই বিনামূল্যের টোটো পরিষেবা।
ডায়মন্ড হারবার বিধানসভা জুড়ে প্রায় ১০০টির উপর ই-রিকশা বা টোটো নামানো হয়েছে। এই টোটো ছাড়াও কোনও পরীক্ষার্থী যদি তাড়াহুড়োয় অন্য টোটোতে উঠে পড়ে সেক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রের সামনে গিয়ে ক্যাম্পে কথা বললে ভাড়া বা অন্যান্য সুবিধা দেওয়া হবে বলেও জানান হয়েছে। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তাঁর নির্দেশে পর্যবেক্ষক সামিম আহমেদের তত্ত্বাবধানে এই পরিষেবা চালু করা হয়েছে।
advertisement
advertisement
ডায়মন্ডহারবারের গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় টোটোগুলি মোতায়েন করা হয়েছে। সেখান থেকে পরীক্ষার্থীদের সরাসরি পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। পরিষেবার জন্য কোনও ভাড়া নেওয়া হচ্ছে না। ফলে আর্থিকভাবে স্বস্তি পাচ্ছেন বহু পরিবার। বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশি পরীক্ষার্থীরাও।
advertisement
এক পরীক্ষার্থী জানিয়েছেন, “আমার অনেক বন্ধু এই টোটোতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে। আমি প্রথমে স্কুল খুঁজে পাচ্ছিলাম না। এখানে এসে জানতে পারি টোটো পরিষেবা রয়েছে। তারপর টোটো করে আমাকে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।” এই কাজের ফলে খুশি অভিভাবরাও। মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই কাজ চলবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination 2026: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সুযোগ! ডায়মন্ডহারবারে মিলছে বিনামূল্যে টোটো
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement