Madhyamik Examination 2026: এক বাইকে ৪ জন...জীবনের প্রথম বড় পরীক্ষার দিনেই মারাত্মক দুর্ঘটনা! আহত ৩
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Madhyamik Examination 2026: সোমবার থেকে শুরু হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সোমবার থেকে শুরু হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি। এক মোটর বাইকে চেপে যাচ্ছিলেন চারজন মাধ্যমিক পরীক্ষার্থী। আর তাতেই ঘটে দুর্ঘটনা।
জানা গিয়েছে, জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের। সোমবার পরীক্ষা কেন্দ্রে আসার সময় টোটো গাড়ির সঙ্গে মটর বাইকের সংঘর্ষ হয় আহত হয় তিনজন পরীক্ষার্থী। জানা গিয়েছে, সকলেই জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
advertisement
advertisement
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মহম্মদ আজিম মল্লিক, ইফরান মল্লিক, সামিম সেখ, আজিম সেখ একই বাইকে চেপে যাচ্ছিলেন। আর তখনই টোটো ও মটর বাইকের সংঘর্ষ হলে আহত হয় তারা। তড়িঘড়ি মহম্মদ আজিম মল্লিক ও সামিম সেখের অবস্থা গুরুতর হলে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করান হয়েছে চিকিৎসার জন্য।
অন্যদিকে, বাকি দু’জন পরীক্ষা দিতে গিয়েছেন জেমো এন এন উচ্চ বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে পৌঁছয় কান্দি থানার আইসি মৃণাল সিনহা। আইসি মৃনাল সিনহা তড়িঘড়ি আহতকে USG ও এক্সরে করানোর জন্য বাইরে নিয়ে যান নিজের গাড়িতে করেই। দু’জন আহত ছাত্র তারা যেন মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনি। আইসির মানবিক রুপ দেখে গর্বিত হন সকলেই।
advertisement
আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন
এবছর মুর্শিদাবাদ জেলাতে মোট ৮৩ টি সেন্টার ও সাব সেন্টারে ৭৬ টি মোট ১৫৯ স্কুলে পরীক্ষা নেওয়া হবে। জেলা বিদ্যালয় সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের মোট পরীক্ষার্থী সংখ্যা হল ৯৫,৭৪৪ জন। তার মধ্যে ছাত্র হল ৪১ ৬৬৫ ও ছাত্রী ৫৪,০৭৯ জন। মুর্শিদাবাদ জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। মোতায়েন আছে পুলিশ বাহিনী। ঘড়ির কাঁটায় দশটা বাজতেই বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে ভিড় জমান ছাত্র ছাত্রীরা ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 1:47 PM IST











